আমেরিকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর

ওয়ারেনে তিন দিনের ‘ব্যাক টু স্কুল ব্যাশ বাংলা মেলা’, শুরু ১১ সেপ্টেম্বর

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০২:০২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০২:০২:৪৪ পূর্বাহ্ন
ওয়ারেনে তিন দিনের ‘ব্যাক টু স্কুল ব্যাশ বাংলা মেলা’, শুরু ১১ সেপ্টেম্বর
ওয়ারেন, ২ সেপ্টেম্বর : নতুন শিক্ষাবর্ষের আনন্দকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মিশিগানে বসছে তিন দিনব্যাপী ‘ব্যাক টু স্কুল ব্যাশ বাংলা মেলা’। গান, নাচ, সাংস্কৃতিক পরিবেশনা, ডিজে শো ও নানা রকম খাবারের আয়োজনের পাশাপাশি শিশুদের জন্য থাকছে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটির মানুষের অংশগ্রহণে মেলাটি হয়ে উঠবে মিলনমেলার এক প্রাণবন্ত আয়োজন এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
বাংলাদেশি মাল্টিকালচারাল ফাউন্ডেশন (বিএমসিএফ)-এর উদ্যোগে আগামী ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর ওয়ারেন সিটি স্কয়ারে অনুষ্ঠিত হবে এই মেলা। আয়োজনের বিস্তারিত তুলে ধরতে রোববার ওয়ারেন সিটির রান্নাঘর রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, তিন দিনের এই আয়োজনে মিশিগানের পাশাপাশি লন্ডন থেকে আগত শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন। দর্শকদের মাতাতে মঞ্চে থাকবেন ওয়াহিদ, লাবণী, ইক্কি গা, ক্রিশনা তিথি, মেহা, ডি বয় হিমেলসহ আরও কয়েকজন শিল্পী।
অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন আয়োজক কমিটির প্রেসিডেন্ট ইকবাল হুসাইন, ভাইস-প্রেসিডেন্ট হিমেল হুসাইন, ট্রেজারার আমদাদ হুসাইন, কালচারাল সেক্রেটারি সাইফুর রহমান এবং সদস্য জুয়েল মোহাম্মদ।
আয়োজকরা জানান, মেলায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, ডিজে শো, খাবারের স্টলসহ বিভিন্ন ধরনের বাণিজ্যিক ও আকর্ষণীয় স্টল। দর্শনার্থীদের জন্য থাকছে র‍্যাফেল ড্র এবং ভিআইপি সিটিংয়ের ব্যবস্থা। র‍্যাফেল ড্রয়ের প্রধান পুরস্কার হিসেবে থাকছে একটি গাড়ি।
নতুন শিক্ষাবর্ষকে ঘিরে শিশুদের আনন্দ বাড়াতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। মেলায় শিশুদের মধ্যে বিনামূল্যে স্কুল সাপ্লাই বিতরণ করা হবে। এর মাধ্যমে প্রবাসী শিশুদের নতুন শিক্ষাবর্ষের প্রস্তুতিতে উৎসাহিত করার পাশাপাশি কমিউনিটির প্রতি সামাজিক দায়বদ্ধতার একটি বার্তাও তুলে ধরতে চান আয়োজকরা।
আয়োজকদের ভাষ্য, প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যে পরিবার ও কমিউনিটির মানুষকে এক জায়গায় এনে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি শিশু-কিশোরদের জন্য একটি নিরাপদ ও আনন্দঘন পরিবেশ তৈরি করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
সংবাদ সম্মেলনে মেলার প্রস্তুতি ও তিন দিনের কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে আয়োজকরা মিশিগানে বসবাসরত বাংলাদেশিসহ সব কমিউনিটির মানুষকে ‘ব্যাক টু স্কুল ব্যাশ বাংলা মেলা’-য় অংশ নেওয়ার আহ্বান জানান। তাদের প্রত্যাশা, সিটি স্কয়ারে এই আয়োজন গান, আনন্দ ও সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি