আমেরিকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা

স্ত্রীর আবদারে মোবাইল কিনে, পরদিন যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ১২:২৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ১২:২৭:৪৩ অপরাহ্ন
স্ত্রীর আবদারে মোবাইল কিনে, পরদিন যুবকের মৃত্যু
মাধবপুর (হবিগঞ্জ), ২ সেপ্টেম্বর: হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক টানাপোড়েনের মধ্যে স্ত্রীর আবদারে মোবাইল ফোন কিনে দেওয়ার পর আব্দুর রহিম (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাতে মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই এলাকার আবুল বাশারের ছেলে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, স্ত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়া নিয়ে আব্দুর রহিমের সঙ্গে পারিবারিকভাবে মনোমালিন্য চলছিল। এ বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনদের দাবি। এরই মধ্যে মঙ্গলবার রাতে তিনি স্ত্রীর জন্য একটি মোবাইল ফোন কিনে এনে দেন।
পরে বুধবার ভোররাতে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতর গলায় ফাঁস দেন আব্দুর রহিম। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স