আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাসেবায় নানা সংকট

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ১২:২৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ১২:২৮:৫৩ অপরাহ্ন
হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাসেবায় নানা সংকট
হবিগঞ্জ, ২ সেপ্টেম্বর: ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল। রোগীর অতিরিক্ত চাপের বিপরীতে চিকিৎসক-নার্স ও জনবল সংকট, ওষুধ ও শয্যার স্বল্পতা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে কাঙ্ক্ষিত সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতি বছর বহির্বিভাগে ৩ লাখের বেশি এবং অন্তর্বিভাগে ২ লাখের বেশি রোগী চিকিৎসা নেন। অথচ বিভিন্ন ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে যায়। ফলে অনেক রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হয়।
চলতি অর্থবছরে ওষুধ বাবদ প্রায় ৪ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। বিপুলসংখ্যক রোগীর তুলনায় এ বরাদ্দও অপ্রতুল বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির সংকট ও পুরোনো যন্ত্রপাতি নষ্ট থাকায় রোগীদের বিভিন্ন পরীক্ষা বাইরে করাতে হচ্ছে।
সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন এমপি হাসপাতাল পরিদর্শন করে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন। স্থানীয়দের প্রত্যাশা, পরিদর্শনের পর হাসপাতালের সংকটগুলো দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সচেতন মহলের মতে, হাসপাতালের সংকট সমাধানে শুধু কর্তৃপক্ষকে দায়ী না করে সরকার, স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক, নাগরিক সমাজ ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। বছরে ৫ লাখের বেশি মানুষের নির্ভরশীল এই হাসপাতালকে আধুনিক ও মানসম্মত সেবার উপযোগী করে গড়ে তুলতে জনবল, শয্যা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বাড়ানোর পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন জরুরি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আমিনুল ইসলাম বলেন, “চিকিৎসক, নার্সসহ হাসপাতালের জনবল ও অন্যান্য সংকটের বিষয়গুলো জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়মিত চিঠি দেওয়া হচ্ছে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।” স্থানীয়দের দাবি, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে হাসপাতালটিকে পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করা হোক।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি