আমেরিকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ

বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০১:২৯:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০১:৩৮:৪৫ পূর্বাহ্ন
বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়
লন্ডন, ৩ সেপ্টেম্বর : যুক্তরাজ্য সফররত মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক, দৈনিক বাংলার দিন-এর প্রধান সম্পাদক ও প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্য, বিলেতের বিভিন্ন গণমাধ্যমের কর্মী-সাংবাদিক ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় ও প্রীতিসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে পূর্ব লন্ডনের একটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাছির। সভায় শুরুতেই স্বাগত বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহকারী সাধারণ সম্পাদক আসমা মতিন।
বক্তব্য রাখেন - ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি‍ ডক্টর আনসার আহমেদ উল্লাহ,  টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি‍, জগন্নাথপুর টাইমস এর সম্পাদক  সাজিদুর রহমান, প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, আনন্দমোহন কলেজের সাবেক ভিপি মুজিবুল হক মনি, ভাটির কণ্ঠ সম্পাদক ইমদাদুন খানম, ব্রিজবাংলা২৪ সহকারী সম্পাদক-সাহেদা রহমান, ইউকে বাংলা গার্ডিয়ান এর এসিসটেন্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা, ব্রিজবাংলা ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সেক্রেটারি জুবায়ের আহমেদ, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস ও  সুপ্রভাত মিশিগানের যুক্তরাজ‍্য প্রতিনিধি ও চ‍্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, আই ওন টিভির উপস্থাপিকা হেনা বেগম, বিবিএন ডট মিডিয়ার সম্পাদক কবি সাজ্জাদ হোসেন নয়ন, বাংলা সংলাপ এর রিপোর্টার ইমরান আহমদ তালুকদার, কবি ফাহমিদা ইসাছমিন, জে টাইমস টিভির রিপোর্টার - মোহাম্মদ কবিরুল ইসলাম, চ‍্যানেল টিএস  সম্পাদক-সাখাওয়াত ইসলাম ফরাজী, ইউকেবিডি টিভির সম্পাদক আব্দুল মুমিন, বকসি আদনান রশিদ, এনএল ২৪ এর রিপোর্টার দীপামণি, খালিস আহমদ, মানবাধিকার নেত্রী শুভা মতিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশে ফেরার পর ঢাকা, সিলেট ওসমানীসহ বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
বক্তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন-সিলেট রুটে অন্যান্য বিমান সংস্থার ফ্লাইট পরিচালনার সুযোগ করে দিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
তারা আরও বলেন, প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল আহমেদের মতো অভিজ্ঞ সাংবাদিকদের লেখনীতে প্রবাসীদের নানা সমস্যা, হয়রানি ও নির্যাতনের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে দেশে সাংবাদিকদের ওপর নিপীড়ন ও হয়রানির ঘটনাও সাহসিকতার সঙ্গে তুলে ধরার আহ্বান জানান তারা।
প্রবাসীদের নাগরিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়

বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়