লন্ডন, ৩ সেপ্টেম্বর : যুক্তরাজ্য সফররত মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক, দৈনিক বাংলার দিন-এর প্রধান সম্পাদক ও প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্য, বিলেতের বিভিন্ন গণমাধ্যমের কর্মী-সাংবাদিক ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় ও প্রীতিসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে পূর্ব লন্ডনের একটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাছির। সভায় শুরুতেই স্বাগত বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহকারী সাধারণ সম্পাদক আসমা মতিন।
বক্তব্য রাখেন - ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি ডক্টর আনসার আহমেদ উল্লাহ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি, জগন্নাথপুর টাইমস এর সম্পাদক সাজিদুর রহমান, প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, আনন্দমোহন কলেজের সাবেক ভিপি মুজিবুল হক মনি, ভাটির কণ্ঠ সম্পাদক ইমদাদুন খানম, ব্রিজবাংলা২৪ সহকারী সম্পাদক-সাহেদা রহমান, ইউকে বাংলা গার্ডিয়ান এর এসিসটেন্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা, ব্রিজবাংলা ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সেক্রেটারি জুবায়ের আহমেদ, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস ও সুপ্রভাত মিশিগানের যুক্তরাজ্য প্রতিনিধি ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, আই ওন টিভির উপস্থাপিকা হেনা বেগম, বিবিএন ডট মিডিয়ার সম্পাদক কবি সাজ্জাদ হোসেন নয়ন, বাংলা সংলাপ এর রিপোর্টার ইমরান আহমদ তালুকদার, কবি ফাহমিদা ইসাছমিন, জে টাইমস টিভির রিপোর্টার - মোহাম্মদ কবিরুল ইসলাম, চ্যানেল টিএস সম্পাদক-সাখাওয়াত ইসলাম ফরাজী, ইউকেবিডি টিভির সম্পাদক আব্দুল মুমিন, বকসি আদনান রশিদ, এনএল ২৪ এর রিপোর্টার দীপামণি, খালিস আহমদ, মানবাধিকার নেত্রী শুভা মতিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশে ফেরার পর ঢাকা, সিলেট ওসমানীসহ বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
বক্তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন-সিলেট রুটে অন্যান্য বিমান সংস্থার ফ্লাইট পরিচালনার সুযোগ করে দিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
তারা আরও বলেন, প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল আহমেদের মতো অভিজ্ঞ সাংবাদিকদের লেখনীতে প্রবাসীদের নানা সমস্যা, হয়রানি ও নির্যাতনের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে দেশে সাংবাদিকদের ওপর নিপীড়ন ও হয়রানির ঘটনাও সাহসিকতার সঙ্গে তুলে ধরার আহ্বান জানান তারা।
প্রবাসীদের নাগরিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

এ রহমান অলি :