আমেরিকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

শুভ জন্মাষ্টমী আজ

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৩:৫৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৩:৫৯:৩৮ পূর্বাহ্ন
শুভ জন্মাষ্টমী আজ
ওয়ারেন, ৪ সেপ্টেম্বর : আজ শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে মিশিগানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের হিন্দু ধর্মাবলম্বীরা দিনটি উদযাপন করছেন।
হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, যখন পাশবিক শক্তি ন্যায়, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মানবজাতির কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য মহাবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। যুগে যুগে অন্যায় ও অসুর শক্তির বিনাশ এবং সত্য-সুন্দরের প্রতিষ্ঠার জন্য ভগবান মানবসমাজে অবতীর্ণ হন—এমন বিশ্বাস রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে।
জন্মাষ্টমী উপলক্ষে ভক্তরা উপবাস, পূজা-অর্চনা, গীতা পাঠ ও কৃষ্ণনাম কীর্তনসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এ উপলক্ষে মিশিগানের ওয়ারেন সিটির শিব মন্দির, ডেট্রয়েট দুর্গা টেম্পল, মিশিগান কালীবাড়ি, রাধাকৃষ্ণ টেম্পল ও ইসকন ডেট্রয়েটে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
 আগামী রবিবার পর্যন্ত এসব মন্দিরে পূজা, গীতা পাঠ, নামকীর্তন, প্রসাদ বিতরণ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন চলবে। জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরগুলোতে ভক্তদের ব্যাপক সমাগম হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়

বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়