আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত

মিশিগানে আবিয়ার দ্বিবার্ষিক কনভেনশন ২৫ সেপ্টেম্বর

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৩:২৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৩:২৮:৫৯ অপরাহ্ন
মিশিগানে আবিয়ার দ্বিবার্ষিক কনভেনশন ২৫ সেপ্টেম্বর
স্টার্লিং হাইটস, ৭ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের পেশাগত সাফল্য, অভিজ্ঞতা ও সম্ভাবনাকে তুলে ধরতে মিশিগানের ডেট্রয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যামেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (আবিয়া)-এর ২০২৬ সালের দ্বিবার্ষিক কনভেনশন ও সেমিনার। এ উপলক্ষে শনিবার স্টার্লিং হাইটসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ডেট্রয়েট ডাউনটাউনের রেনেসাঁ সেন্টার ও হান্টিংটন প্লেইসে তিন দিনব্যাপী এই কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে উত্তর আমেরিকা, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকৌশলী, স্থপতি, শিক্ষার্থী, গবেষক ও বিভিন্ন পেশাজীবী সপরিবারে অংশ নেবেন।
কনভেনশনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ক্যারিয়ার ও স্টেম ফেয়ার। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষা ও পেশায় আগ্রহী শিক্ষার্থী ও তরুণদের জন্য থাকবে ক্যারিয়ার গাইডলাইন, পেশাগত উন্নয়ন ও বিভিন্ন দিকনির্দেশনামূলক সেশন।
আবিয়ার প্রেসিডেন্ট মনির জামান ও সেক্রেটারি সাদেক রহমান জানান, তরুণ প্রজন্মকে পেশাগতভাবে এগিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের মধ্যে নেটওয়ার্কিং এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করাও এবারের কনভেনশনের অন্যতম লক্ষ্য।
তিন দিনের আয়োজনে মিট অ্যান্ড গ্রিট, গালা ডিনার ও সানসেট রিভার ক্রুজসহ থাকছে নানা কর্মসূচি।
আবিয়ার মিশিগান চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফয়েজুল মোমেন জানান, কনভেনশনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী, দিলশাদ নাহার কণা, প্রতীক হাসান ও ইমরানসহ বেশ কয়েকজন শিল্পী সংগীত পরিবেশন করবেন।
আয়োজকদের প্রত্যাশা, এই কনভেনশনের মাধ্যমে বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ও স্থপতিদের পেশাগত সাফল্য, উদ্ভাবন ও অভিজ্ঞতা বিনিময়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে প্রকৌশল, স্থাপত্য ও স্টেমভিত্তিক পেশায় উৎসাহিত করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার ড. নাজমুল হাসান শাহীন, জাকিরুল হক, গোলাম মর্তুজা, মাহমুদ সালাম, কাজী সোহেল আহমেদ ও মৌলি আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে আবিয়ার দ্বিবার্ষিক কনভেনশন ২৫ সেপ্টেম্বর

মিশিগানে আবিয়ার দ্বিবার্ষিক কনভেনশন ২৫ সেপ্টেম্বর