আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত

ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৩:৪৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৩:৫১:১৭ অপরাহ্ন
ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ
৭ সেপ্টেম্বর ২০২৬, লেবার ডে ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নেওয়া মানুষেরা সেতুর উত্তর দিকের টাওয়ার অতিক্রম করে উত্তরের দিকে এগিয়ে যাচ্ছেন/

ম্যাকিনো সিটি, ৭ সেপ্টেম্বর : লেবার ডে উপলক্ষে আয়োজিত ২০২৬ সালের ম্যাকিনাক ব্রিজ ওয়াক-এ প্রায় ৩৪ হাজার মানুষ অংশ নিয়েছেন। গত বছর এ আয়োজনে অংশ নিয়েছিলেন প্রায় ৩৩ হাজার মানুষ।
ম্যাকিনাক ব্রিজ অথরিটি জানিয়েছে, ২০১৮ সাল থেকে ব্রিজ ওয়াকে অংশগ্রহণকারীর সংখ্যা ২১ হাজার থেকে ৩৫ হাজারের মধ্যে ওঠানামা করেছে। মিশিগানের আপার ও লোয়ার পেনিনসুলাকে সংযুক্তকারী ‘মাইটি ম্যাক’ নামে পরিচিত ম্যাকিনাক ব্রিজটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও এই কর্তৃপক্ষের।
ব্রিজ ওয়াক উপলক্ষে ভোর সাড়ে ৬টার দিকে সেতুটি যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং দুপুরে তা আবার খুলে দেওয়া হয়। অংশগ্রহণকারীরা আপার পেনিনসুলার সেন্ট ইগনেস এবং লোয়ার পেনিনসুলার ম্যাকিনো সিটি—সেতুর উভয় প্রান্ত থেকে হাঁটা শুরু করেন। সেতুটি হেঁটে পার হতে গড়ে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।
ব্রিজ ওয়াকে অংশ নিতে কোনো ফি বা নিবন্ধনের প্রয়োজন হয় না। ১৯৫৮ সাল থেকে প্রতিবছর এই আয়োজন হয়ে আসছে। তবে কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে ব্রিজ ওয়াক বাতিল করা হয়েছিল।
২৬ হাজার ৩৭২ ফুট দীর্ঘ ম্যাকিনাক ব্রিজটি ঝুলন্ত অংশের মোট দৈর্ঘ্যের বিচারে বিশ্বের সপ্তম দীর্ঘতম এবং পশ্চিম গোলার্ধের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ। সেতুটির নির্মাণকাজ শুরু হয় ১৯৫৪ সালের ৭ মে। ১৯৫৭ সালের ১ নভেম্বর এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে আবিয়ার দ্বিবার্ষিক কনভেনশন ২৫ সেপ্টেম্বর

মিশিগানে আবিয়ার দ্বিবার্ষিক কনভেনশন ২৫ সেপ্টেম্বর