আমেরিকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান

মিশিগানে গ্রেটার জৈন্তিয়ার রজতজয়ন্তী ও বনভোজন

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৪:০৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৪:০৯:৩৫ পূর্বাহ্ন
মিশিগানে গ্রেটার জৈন্তিয়ার রজতজয়ন্তী ও বনভোজন
স্টার্লিং হাইটস, ৯ সেপ্টেম্বর : উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রজতজয়ন্তী ও বনভোজন। প্রবাসে গ্রেটার জৈন্তিয়ার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত এ মিলনমেলায় মিশিগানে বসবাসরত গ্রেটার জৈন্তিয়ার বিপুলসংখ্যক প্রবাসীসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গত সোমবার মিশিগানের স্টার্লিং হাইটসের জেমস সি. নেলসন পার্কে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও স্বজন ও স্বদেশের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে অতিথিদের সঙ্গে নিয়ে বনভোজনের উদ্বোধন করেন গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ।
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন ও অ্যাডভোকেট দীপক চৌধুরী।
রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ বনভোজনে ছিল নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতিভোজ। শিশু-কিশোরদের পাশাপাশি নারী ও পুরুষদের জন্যও ছিল বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলার আয়োজন। ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো পার্ক।
অনুষ্ঠানে আগত অতিথি ও অংশগ্রহণকারীরা গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশনের দীর্ঘ ২৮ বছরের পথচলার প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসের মাটিতে নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জৈন্তিয়ার ইতিহাস, সংস্কৃতি ও শিকড়ের পরিচয় তুলে ধরতেও এসব আয়োজন বিশেষ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে প্রবাসী জৈন্তিয়াবাসীর মধ্যে ঐক্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। সংগঠনের ২৮ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে এবারের আয়োজন বিশেষভাবে সাজানো হয়। দিনব্যাপী এ আয়োজনে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে আনন্দ-উচ্ছ্বাস, পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি

লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি