আমেরিকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ

ছাত্রদল নেতার বাসায় ৭০ বোতল ‘বিদেশি মদ’, অতঃপর বহিষ্কার

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৩:৫৯:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৩:৫৯:৪৩ পূর্বাহ্ন
ছাত্রদল নেতার বাসায় ৭০ বোতল ‘বিদেশি মদ’, অতঃপর বহিষ্কার
চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর : চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় নিজের বাসা থেকে বিদেশি মদ উদ্ধারের ঘটনায় বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বুধবার (৯ সেপ্টেম্বর) রাতেই বিশ্বস্ত সূত্রের বরাতে ছাত্রদল নেতা আবু শাকিলের বাসায় ডিবির অভিযান এবং বিদেশি মদ উদ্ধারের খবর সবার আগে প্রকাশ করে সিভয়েস২৪ডটকম। তখনও পুলিশের পক্ষ থেকে অভিযান বা উদ্ধারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। সিভয়েস২৪-এ ‘ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, বাসায় মিলল ‘বিদেশি মদ’’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনের একদিন পর বৃহস্পতিবার সিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান, মদ উদ্ধারের তথ্যসহ ঘটনার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
এদিকে, এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে ছাত্রদলও। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ আবু শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
পুলিশ জানায়, বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে বারেক বিল্ডিং এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম গোসাইলডাঙ্গা এলাকায় মদ কেনাবেচার তথ্য পায় ডিবির দক্ষিণ বিভাগের একটি দল। পরে পুলিশ সদস্যরা ক্রেতা সেজে ওই বাড়িতে গেলে তাদের আবু শাকিলের শয়নকক্ষের সামনে নিয়ে যাওয়া হয়। ডিবির উপস্থিতি টের পেয়ে আবু শাকিল সেখান থেকে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে পুষ্পেন ব্যানার্জী (৫৮) ও শামসুল ইসলাম (৪৭) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেখানো মতে শাকিলের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক মূল্য ১০ লাখ ৯৫ হাজার টাকা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তি ও পলাতক আবু শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বন্দর থানায় মামলা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ছাত্রদল নেতার বাসায় ৭০ বোতল ‘বিদেশি মদ’, অতঃপর বহিষ্কার

ছাত্রদল নেতার বাসায় ৭০ বোতল ‘বিদেশি মদ’, অতঃপর বহিষ্কার