আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম
কার্ডিফে আনজুমানে আল ইসলাহর মেম্বারশিপ কনফারেন্স

অহংকার-হিংসা-লোভ আত্মিক উন্নতির পথে বড় বাধা : মাওলানা হুছামুদ্দীন

  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০১:৫৬:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০১:৫৬:৫৪ পূর্বাহ্ন
অহংকার-হিংসা-লোভ আত্মিক উন্নতির পথে বড় বাধা : মাওলানা হুছামুদ্দীন
কার্ডিফ, ১২ সেপ্টেম্বর : আনজুমানে আল ইসলাহ ইউকের সাউথ ওয়েলস ডিভিশনের কার্ডিফ ব্রাঞ্চের উদ্যোগে ‘মেম্বারশিপ কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর ওয়েলসের রাজধানী কার্ডিফের বাংলাদেশ সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কার্ডিফ ব্রাঞ্চের সভাপতি ক্বারি মোহাম্মদ নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাঞ্চের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ কামরুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি ও সাবেক সংসদ সদস্য হজরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের জেনারেল সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম এ কাদির আল হাসান, সেন্ট্রাল কাউন্সিল মেম্বার কাউন্সিলর দিলওয়ার আলী, ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট আনোয়ার আলী, বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও জালালিয়া মসজিদের ইমাম-খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল মুক্তাদির, ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আনোয়ার, জেনারেল সেক্রেটারি আনসার মিয়া, জয়েন্ট সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, ট্রেজারার ক্বারি শাহ তসলিম আলী, অর্গানাইজিং সেক্রেটারি সৈয়দ শামসুল হক রানু, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি আব্দুল আজিজ আতিকুজ্জামান, মেম্বারশিপ সেক্রেটারি ক্বারি মুজাম্মিল আলী এবং শাহজালাল মসজিদের সহকারী ইমাম মাওলানা হাফিজ তাওহিদুল হক।
সংগঠনের ব্রাঞ্চ কমিটির জয়েন্ট সেক্রেটারি হাফিজ মাওলানা জালাল উদ্দীনের কোরআন তিলাওয়াত এবং সদস্য মাওলানা মাকসুদুর রহমানের নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে মেম্বারশিপ কনফারেন্স শুরু হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ কমিটির ভাইস প্রেসিডেন্ট অজিহুর রহমান মিজান, ভাইস প্রেসিডেন্ট জিলু মিয়া, এডুকেশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি হাফিজ ইমরান আহমদ, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি হাফিজ ইব্রাহিম আলী মাসুদ এবং এক্সিকিউটিভ মেম্বার সেলিম আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা। কনফারেন্সে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যসংখ্যা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভার শুরুতে প্রধান অতিথি বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি ও সাবেক সংসদ সদস্য হজরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে ফুলেল শুভেচ্ছা জানান নবপ্রজন্মের প্রতিনিধি মেহরাজ আহমদসহ কার্ডিফ ব্রাঞ্চ কমিটির নেতৃবৃন্দ।
এদিকে, আনজুমানে আল ইসলাহ ইউকের ওয়েলস ডিভিশনের কার্ডিফ ব্রাঞ্চের উদ্যোগে জালালিয়া মসজিদে মিলাদ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি ও সাবেক সংসদ সদস্য হজরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। গুরুত্বপূর্ণ বক্তব্য শেষে তিনি দোয়া ও মিলাদ পরিচালনা করেন।
এর আগে কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মসজিদের অফিসে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এছাড়া কার্ডিফের বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে পরিচালিত কার্ডিফ দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসাও পরিদর্শন করেন হজরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
মেম্বারশিপ কনফারেন্সে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, সুন্দর ও সফল জীবন গঠনের জন্য মানুষের ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা, সবসময় ইতিবাচক চিন্তা ও কল্যাণকর ভাবনাকে হৃদয়ে লালন করা এবং সত্যবাদী ও নেককার মানুষের সঙ্গ গ্রহণ করা অত্যন্ত জরুরি। ভালো মানুষের সঙ্গ মানুষের জীবনকে আলোকিত করে এবং তাকে সঠিক পথের সন্ধান দেয়। পক্ষান্তরে অসৎ সঙ্গ মানুষকে ধীরে ধীরে ভুল ও অন্যায়ের পথে পরিচালিত করতে পারে। তাই আমাদের উচিত সত্যবাদী ও আল্লাহভীরু মানুষের সান্নিধ্যে থাকা এবং সমাজে এমন পরিবেশ তৈরি করা, যেখানে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধের চর্চা হয়।
তিনি বলেন, একজন মানুষের বাহ্যিক কর্মের পাশাপাশি তার অন্তরের পরিশুদ্ধতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অহংকার, হিংসা ও লোভের মতো আত্মিক ব্যাধি থেকে আমাদের অন্তরকে হেফাজত করতে হবে। এসব কুপ্রবৃত্তি মানুষের আত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে এবং ব্যক্তি ও সমাজে বিভেদ ও অশান্তির জন্ম দেয়। তাই অন্তরকে পরিচ্ছন্ন ও পবিত্র রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকা জরুরি।
তিনি আরও বলেন, দুনিয়ার জীবনে আমাদের প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই নিজেদের কর্ম ও আমল সম্পর্কে সর্বদা সতর্ক থাকা এবং নিয়মিত আত্মসমালোচনা বা মুহাসাবা করা প্রয়োজন। প্রতিদিন নিজেদের কাছে হিসাব নেওয়া উচিত—আজ আমি কী ভালো কাজ করেছি, আমার দ্বারা কারও কোনো ক্ষতি হয়েছে কি না এবং আমার চিন্তা ও কর্ম আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে পরিচালিত হচ্ছে কি না।
তিনি বলেন, আত্মশুদ্ধি ও আত্মসমালোচনার মাধ্যমে একজন মানুষ নিজের ভুল-ত্রুটি উপলব্ধি করে তা সংশোধনের সুযোগ পায়। এভাবে ব্যক্তি নিজেকে সংশোধন করতে পারলে পরিবার, সমাজ ও বৃহত্তর মানবসমাজেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আরও বলেন, আনজুমানে আল ইসলাহ কোনো জাগতিক বা পার্থিব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সংগঠন নয়। এটি মূলত মানুষের আত্মশুদ্ধি ও তাজকিয়ায়ে নফসের শিক্ষা লাভের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে সর্বপ্রথম নিজের চরিত্র, চিন্তা ও আমলের সংশোধনের প্রতি গুরুত্ব দিতে হবে।
সংগঠনকে এগিয়ে নিতে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে আরও নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, সংগঠনের দায়িত্ব পালনে প্রত্যেককে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। যার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা নিষ্ঠা, আন্তরিকতা ও আমানতদারির সঙ্গে যথাযথভাবে পালন করতে হবে।
তিনি বলেন, দ্বীনের কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের বাধা, প্রতিকূলতা কিংবা সমালোচনার সম্মুখীন হতে পারেন। তবে সব ধরনের সমালোচনার ঊর্ধ্বে উঠে ধৈর্য ও সবরের সঙ্গে দ্বীনের কাজ আঞ্জাম দিয়ে যেতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে বিচলিত না হয়ে আল্লাহর ওপর ভরসা রেখে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।





 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, পাঁচ চিরকুট ঘিরে তদন্ত

বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, পাঁচ চিরকুট ঘিরে তদন্ত