আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক

আটলান্টিক সিটি স্কুল জেলায় ক্রিকেট ক্লিনিকের যাত্রা শুরু

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৩ ০৩:০৪:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৩ ০৩:০৪:৩৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি স্কুল জেলায় ক্রিকেট ক্লিনিকের যাত্রা শুরু
আটলান্টিক সিটি, ১৭ জুন : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির স্কুল জেলায় “ক্রিকেট ক্লিনিক” এর যাত্রা শুরু হয়েছে। আটলান্টিক সিটি স্কুল জেলার অধীনে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদেরকে ক্রিকেট খেলা সম্পর্কে সম্যক ধারনা দেওয়া এবং ক্রিকেট খেলাকে ছাত্র-ছাত্রীদের মধ্যে জনপ্রিয় করার লক্ষ্যেই “ক্রিকেট ক্লিনিক” এর যাত্রা শুরু- জানালেন আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী। 
সম্প্রতি আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরীর আমন্ত্রণে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, পুলিশ কর্মকর্তা  সুমন মজুমদার, কবির হোসেন “ক্রিকেট ক্লিনিক” এর কার্যক্রম অবলোকন করার লক্ষ্যে টেক্সাস এভিনিউ  স্কুল সফর করেন। টেক্সাস এভিনিউ স্কুলের অধ্যক্ষ লীনা গিল তাঁদেরকে স্বাগত জানান এবং  নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ক্রিকেট ক্লিনিকের কার্যক্রম অবলোকন করেন। 

এসময় নেতৃবৃন্দ ক্রিকেট ক্লিনিক এ প্রশিক্ষণ কর্মকান্ডের সাথে সম্পৃক্ত নাবিদ চৌধুরী ও গাজী আলম এর সাথে মতবিনিময় করেন।তাঁরা  ক্রিকেট ক্লিনিকের কার্যক্রম নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন। নেতৃবৃন্দ ক্রিকেট ক্লিনিকের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের  সদস্য সুব্রত চৌধুরীর ঐকান্তিক আগ্রহে ও স্কুল জেলার সুপারিটেনডেনট ডঃ মিসেস লা কোয়েটা স্মলের সার্বিক সহযোগিতায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের উদ্যোগে “ক্রিকেট ক্লিনিক” এর কার্যক্রম শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর

নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর