আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৩:১৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৩:১৫:০৫ অপরাহ্ন
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 
সিলেট, ১২সেপ্টেম্বর :  নিরাপদ সড়ক ও মানবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ, সিলেট জেলা কমিটির ২০২৬–২০২৮ কার্যকরী কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট মহানগরীর প্যারালাক্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী। সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ মো. শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক সূচনা বক্তব্য রাখেন নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, মানবিক চক্ষু চিকিৎসক ও সংগঠক ডা. জহিরুল ইসলাম (অচিনপুরী)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ পিডিজি আতাউর রহমান পীর, লেখক, কলামিস্ট ও পরিবেশবিদ আফতাব চৌধুরী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মইন উদ্দিন আহমদ। অনুষ্ঠানের শুরুতে সাংগঠনিক সম্পাদক শিপলু রাহাত ও সাধারণ সম্পাদক গিয়াস সানি সম্পাদকীয় পাঠ করেন। পরে নবগঠিত সিলেট জেলা কমিটির ২০২৬–২০২৮ মেয়াদের সভাপতি হিসেবে অধ্যক্ষ মো. শামসুল ইসলাম দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে নব কমিটির সবাইকে প্রধান অতিথি ফুল দিয়ে বরণ করে নেন।
প্রধান অতিথি ডা. জিয়াউর রহমান চৌধুরী পরিষদের এ উদ্যোগের প্রশংসা করে এর সফলতা কামনা করেন। তিনি সংগঠনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন।
তিনি বলেন, নিরাপদ যাতায়াত মানুষের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে নাগরিক সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক, যাত্রী, পথচারী, পরিবহন মালিক-শ্রমিক, প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। নিরাপদ সড়ক ও মানবিক যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠায় পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডা. জহিরুল ইসলাম (অচিনপুরী) বলেন, নিরাপদ ও মানবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সামাজিক সংগঠন, মানবিক মানুষসহ সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেট বিভাগসহ সারাদেশে পরিষদের কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি যাতায়াত ব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্টদের সহযোগিতা ও পারস্পরিক আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন