আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ১২:২৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ১২:২৩:১৩ অপরাহ্ন
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর
ঢাকা, ১৪ সেপ্টেম্বর : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে আগামী ১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সাত ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে বলে জানিয়েছে ইসি। সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপের ভোট হবে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।
এছাড়া চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের নির্বাচন ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের নির্বাচন ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের নির্বাচন ২৭ মে অনুষ্ঠিত হবে।
ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।’
ইসি জানিয়েছে, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর