আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল

মিশিগানে সিলেটের আইনজীবী শাহিনকে সংবর্ধনা

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১২:৫৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১২:৫৮:২৯ পূর্বাহ্ন
মিশিগানে সিলেটের আইনজীবী শাহিনকে সংবর্ধনা
ওয়ারেন, ১৫ সেপ্টেম্বর: বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান-ইউএসএ’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে গত ২২ আগস্ট অনুষ্ঠিত সংগঠনের ফ্যামিলি ডিনারের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অ্যাডভোকেট কায়সার হাসান সিমন ও অ্যাডভোকেট সফিউল আজম মাসুম।
পরে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য দেন অ্যাডভোকেট মহব্বত খান, অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট আব্দুর রহিম, অ্যাডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, অ্যাডভোকেট নাসিরুজ্জামান নাজিম, অ্যাডভোকেট মহসিন আহমদ চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম মইনুল, অ্যাডভোকেট দীপক চৌধুরী, অ্যাডভোকেট হারান কান্তি সেন, অ্যাডভোকেট এটিএম সামসুল হাসান বাবর, অ্যাডভোকেট বজলুর রহমান ও অ্যাডভোকেট অশোক আচার্য্য প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিলেট জজ কোর্টের সাবেক পিপি, সিলেট স্টেশন ক্লাবের সাবেক সভাপতি এবং সিলেটের জনপ্রিয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম (শাহিন)-এর মিশিগান সফর উপলক্ষে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অ্যাডভোকেট মোহাম্মদ লালার সভাপতিত্বে এবং অ্যাডভোকেট সফিউল আজম মাসুমের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সিনিয়র আইনজীবীরা সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও ফেলে আসা দিনের নানা স্মৃতি তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন 
এডভোকেট আব্দুর রহিম, এডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, এডভোকেট মহব্বত খাঁন, এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, এডভোকেট রাধাপদ দেব সজল, এডভোকেট নাসিরুজ্জামান নাজিম, এডভোকেট কায়ছার হাসান শিমন, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, এডভোকেট কয়ছর আহমদ চৌধুরী, এডভোকেট মহসীন আহমদ চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম ময়নুল, এডভোকেট মইন উদ্দিন আহমদ, এ ডভোকেট দীপক চৌধুরী, এডভোকেট হারান কান্তি সেন, এডভোকেট হোসেইন আহমদ, এডভোকেট এটি এম সামছুল হাসান বাবর, এডভোকেট অশোক আচার্য্য প্রমুখ।
সংবর্ধনার জবাবে সিনিয়র অ্যাডভোকেট শাহিন বলেন, প্রবাসে ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন গঠন একটি যুগান্তকারী উদ্যোগ। বক্তব্যে তিনি সিলেট বারের ঐতিহ্য তুলে ধরেন এবং প্রবাসেও আইনজীবীদের এই ফোরামকে সিলেট বারের মতো অরাজনৈতিক রাখায় সংগঠনের নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন। তিনি সংগঠনের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ লালা বলেন, অ্যাডভোকেট শাহিন এমন একজন ব্যক্তি, যিনি সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। প্রেস ক্লাব থেকে জেলা ক্রীড়া সংস্থাসহ প্রতিটি সামাজিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে তাঁর সক্রিয় উপস্থিতি প্রমাণ করে, একটি কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র গঠনে তাঁর মতো মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের শেষ পর্বে সংবর্ধিত অতিথি ও উপস্থিত সকলকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস