আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার
যুদ্ধ, সরবরাহ সংকট ও শোধনাগারে বিপর্যয়

মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১১:৫৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১১:৫৫:৪৯ অপরাহ্ন
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন
ডেট্রয়েট, ১৬ সেপ্টেম্বর : মিশিগানজুড়ে জ্বালানির দাম হঠাৎ বেড়ে গেছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) অঙ্গরাজ্যের কোনো কোনো পাম্পে সাধারণ মানের গ্যাসের দাম প্রতি গ্যালন প্রায় ৫ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম আরও বাড়তে পারে।
‘এএএ–দ্য অটো ক্লাব’ (AAA-The Auto Club) জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর মিশিগানে ডিজেলের গড় দাম প্রতি গ্যালন ৬.৩৪ ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে।
এদিকে, ডালাসভিত্তিক জ্বালানি মূল্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘গ্যাসবাডি’ (GasBuddy)-এর তথ্য অনুযায়ী, বুধবার বিকেল পর্যন্ত মিশিগানে সাধারণ মানের গ্যাসের গড় দাম ছিল প্রতি গ্যালন ৪.৬৪ ডলার। মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় দাম আরও বেশি। রয়্যাল ওকের কয়েকটি ‘স্পিডওয়ে’ (Speedway) পাম্পে সাধারণ আনলেডেড গ্যাসের দাম প্রতি গ্যালন ৪.৯৯ ডলারে পৌঁছেছে।
এএএ-এর তথ্যমতে, মিশিগানে সাধারণ আনলেডেড গ্যাসের সর্বোচ্চ গড় দাম রেকর্ড হয়েছিল ২০২২ সালের জুনে। সে সময় প্রতি গ্যালনের দাম ৫.২২ ডলারে পৌঁছেছিল। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর প্রায় চার মাস পর ওই রেকর্ড তৈরি হয়। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে জ্বালানির দাম ধীরে ধীরে কমে আসে।
গ্যাসবাডির পেট্রোলিয়াম বিশ্লেষণ বিভাগের প্রধান প্যাট্রিক ডি হান জানিয়েছেন, মিশিগানজুড়ে গ্যাসের দাম এখন প্রায় ৪.৯৯ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টেও মাউন্ট প্লেজেন্ট, ল্যানসিং ও লিভোনিয়ার একাধিক ফিলিং স্টেশনে বুধবার বিকেলের মধ্যে একই মাত্রার দাম ওঠার কথা জানানো হয়েছে।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ক্ষয়ক্ষতি, ইরানের মিত্রদের মাধ্যমে তেল অবকাঠামোয় অব্যাহত হামলা এবং গুরুত্বপূর্ণ একটি নৌপথ নিয়ে বিরোধের কারণে জাহাজ চলাচলে সৃষ্ট সংকট বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটানোর ঝুঁকি তৈরি করেছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, আগামী দিনগুলোতে বিশেষ করে মিডওয়েস্টসহ দেশের অভ্যন্তরীণ অঙ্গরাজ্যগুলোতে জ্বালানির দাম আরও দ্রুত বাড়তে পারে।
গ্যাসবাডির পেট্রোলিয়াম বিশ্লেষণ বিভাগের প্রধান প্যাট্রিক ডি হান জানিয়েছেন, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত জ্বালানির দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
১৬ সেপ্টেম্বর সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডি হান বলেন, আগামী ৪৮ ঘণ্টায় পেট্রোল ও ডিজেলের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে, যার প্রভাব দেশের অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি পড়বে।
গ্যাসবাডির তথ্য অনুযায়ী, বুধবার মিশিগানের হিউরন কাউন্টিতে সাধারণ মানের গ্যাসের গড় দাম ছিল অঙ্গরাজ্যের মধ্যে সর্বোচ্চ—প্রতি গ্যালন ৪.৬৩ ডলার। বিপরীতে লেক কাউন্টিতে গড় দাম ছিল সর্বনিম্ন—প্রতি গ্যালন ৪.২৫ ডলার।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’ ও এনবিসি শিকাগোর তথ্য অনুযায়ী, শিকাগোর কাছে অবস্থিত এক্সনমোবিলের জোলিয়েট শোধনাগারে উৎপাদন ব্যাহত হওয়াও জ্বালানির দাম বাড়ার অন্যতম কারণ। শোধনাগারটি থেকে সাধারণত প্রতিদিন প্রায় ১ কোটি ১০ লাখ গ্যালন পেট্রোল ও ডিজেল উৎপাদিত হয়।
এনবিসি শিকাগোকে দেওয়া এক বক্তব্যে এক্সনমোবিলের এক মুখপাত্র জানান, ১৩ সেপ্টেম্বর রোববার বিকেলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শোধনাগারটির কার্যক্রমে সমস্যা দেখা দেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থাপনাটির ‘সেফটি ফ্লেয়ার’—অতিরিক্ত গ্যাস পোড়ানোর জন্য ব্যবহৃত শিখা—জ্বলে ওঠে এবং উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
প্রতিবেদন অনুযায়ী, বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা হলেও শোধনাগারটি এখনও স্বাভাবিক সক্ষমতার তুলনায় কম উৎপাদন করছে।
গ্যাসবাডির পেট্রোলিয়াম বিশ্লেষণ বিভাগের প্রধান প্যাট্রিক ডি হান জানান, বুধবার যুক্তরাষ্ট্রে পেট্রোলের গড় দাম প্রতি গ্যালন ৪.৪০ ডলারে পৌঁছেছে, যা মেমোরিয়াল ডে-র সপ্তাহের পর সর্বোচ্চ। একই সময়ে ডিজেলের গড় দাম বেড়ে দাঁড়িয়েছে ৬.৩৫ ডলারে। এক বছর আগে একই সময়ে যুক্তরাষ্ট্রে জ্বালানির গড় দাম ছিল প্রতি গ্যালন ৩.২০ ডলার।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের মানুষ পেট্রোল ও ডিজেল কিনতে আনুমানিক ১০৭ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় করেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২

ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২