লন্ডন, ১৭ সেপ্টেম্বর: এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক পলাশ মাহমুদ বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অধীনে এখন পর্যন্ত গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। গণমাধ্যমকে ঘিরে যেসব দু-একটি ঘটনা ঘটেছে, সেগুলো ব্যক্তিকেন্দ্রিক বলে মন্তব্য করেন তিনি।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে আয়োজিত সাংবাদিক পলাশ মাহমুদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেসক্লাব ইউকের সভাপতি শাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবা জেবিন।
বক্তব্য রাখেন ব্যরিস্টার মাহবুবুর রহমান, রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি সাদিক আহমদ, সিনিয়র সাংবাদিক জি আর সোহেল, সলিসিটর মাহবুব তোহা, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির এসিষ্টেন্ট সেক্রেটারি ও চেনেল এনআরবি চিপ এডিটর এ রহমান অলি, বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসাইন, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, পাবলিকেশন সেক্রেটারি মো. আব্দুল কাদের জিলানী, সদস্য সাখাওয়াৎ ইসলাম ফরাজী, জান্নাতুন নেসা চয়ন, টাইম অব লন্ডনের সম্পাদক শাহ শরীফ উদ্দিন, ভয়েজ অব ইনসাফের সম্পাদক শেখ মাজহারুল ইসলাম সোহান, বিবিএন ডট মিডিয়া র সম্পাদক সাজ্জাদ হোসেন নয়ন ।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব ইউকের পক্ষ থেকে এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক পলাশ মাহমুদকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ক্লাবের কর্মকর্তারা।
এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের নিরলস প্রচেষ্টাকে আরও জোরদার করার আহ্বান জানান পলাশ মাহমুদ। একই সঙ্গে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সরকারের কাছে তুলে ধরতে তাঁর সহযোগিতা কামনা করেন প্রেসক্লাবের সদস্যরা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

এ রহমান অলি :