আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার

বিএনপি সরকারের অধীনে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: পলাশ মাহমুদ

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ১০:১৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ১০:১৫:২৫ অপরাহ্ন
বিএনপি সরকারের অধীনে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: পলাশ মাহমুদ
লন্ডন, ১৭ সেপ্টেম্বর: এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক পলাশ মাহমুদ বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অধীনে এখন পর্যন্ত গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। গণমাধ্যমকে ঘিরে যেসব দু-একটি ঘটনা ঘটেছে, সেগুলো ব্যক্তিকেন্দ্রিক বলে মন্তব্য করেন তিনি।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে আয়োজিত সাংবাদিক পলাশ মাহমুদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেসক্লাব ইউকের সভাপতি শাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবা জেবিন।
বক্তব্য রাখেন ব‍্যরিস্টার মাহবুবুর রহমান, রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি সাদিক আহমদ, সিনিয়র সাংবাদিক জি আর সোহেল, সলিসিটর মাহবুব তোহা, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির এসিষ্টেন্ট সেক্রেটারি ও চেনেল এনআরবি চিপ এডিটর এ রহমান অলি, বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসাইন, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, পাবলিকেশন সেক্রেটারি মো. আব্দুল কাদের জিলানী, সদস‍্য সাখাওয়াৎ ইসলাম ফরাজী, জান্নাতুন নেসা চয়ন, টাইম অব লন্ডনের সম্পাদক শাহ শরীফ উদ্দিন, ভয়েজ অব ইনসাফের সম্পাদক শেখ মাজহারুল ইসলাম সোহান, বিবিএন ডট মিডিয়া র সম্পাদক সাজ্জাদ হোসেন নয়ন । 
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব ইউকের পক্ষ থেকে এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক পলাশ মাহমুদকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ক্লাবের কর্মকর্তারা।
এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের নিরলস প্রচেষ্টাকে আরও জোরদার করার আহ্বান জানান পলাশ মাহমুদ। একই সঙ্গে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সরকারের কাছে তুলে ধরতে তাঁর সহযোগিতা কামনা করেন প্রেসক্লাবের সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক