ডেট্রয়েট, ১৮ সেপ্টেম্বর : শ্রীমন নিত্যানন্দ প্রভুর ১৪তম পুরুষ, ‘পাঠক সম্রাট’ প্রভুপাদ শ্রীল নিত্য গোপাল গোস্বামী মহারাজ মিশিগান সফরে আসছেন। তাঁর আগমনকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সৃষ্টি হয়েছে ধর্মীয় উৎসাহ ও আনন্দের আবহ।
আগামী ২০ সেপ্টেম্বর, রোববার, ডেট্রয়েটের ৪২১৫ ইস্ট ম্যাকনিকলস রোডে অবস্থিত ডেট্রয়েট দুর্গা টেম্পলে তিনি শ্রীমদ্ভাগবত পাঠ করবেন। শ্রীশ্রী হরিভক্তি প্রচারিণী সভা, মিশিগান এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে।
শ্রীল নিত্য গোপাল গোস্বামী মহারাজ ১৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। তিনি ভারতের নবদ্বীপের শ্রীমন নিত্যানন্দ প্রভুর বংশধর এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একজন প্রচারক হিসেবে পরিচিত।
আয়োজকরা জানান, তাঁর শ্রীমদ্ভাগবত পাঠে অংশ নিতে মিশিগানের বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও ধর্মপ্রাণ মানুষদের সমাগম হবে। ভক্তদের জন্য এ আয়োজন হবে শ্রীমদ্ভাগবতের বাণী শ্রবণ ও আধ্যাত্মিক চেতনায় নিজেদের সমৃদ্ধ করার একটি সুযোগ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

হারান কান্তি সেন :