আটলান্টিক সিটি, ১৮ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)-এর উদ্যোগে বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে বিনামূল্যে তাজা শাকসবজি বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে সিটি হলের সামনে শিলা অলিভার প্লাজায় সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়।
বিএএসজের ‘গ্রিন গ্রোথ প্রজেক্ট’-এর মাধ্যমে উৎপাদিত তাজা শাকসবজি সিটির বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।
শাকসবজি বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় বিএএসজের সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. শাহরিয়ার আহমেদ ও কর্মকর্তা গিয়াসউদ্দীন পাঠান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :