আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০১:৩৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০১:৩৮:১২ পূর্বাহ্ন
লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী
ওরিয়ন টাউনশিপ, ১৯ সেপ্টেম্বর: লেক ওরিয়ন হাই স্কুলে ক্লাস চলাকালে ব্যাকপ্যাক থেকে গুলিভর্তি একটি বিবি গান উদ্ধারের ঘটনায় ১৭ বছর বয়সী এক ছাত্রীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার প্রস্তুতি চলছে।
কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল ৮টা ২৪ মিনিটের দিকে ওকল্যান্ড কাউন্টির ওই স্কুলে এক শিক্ষার্থীর কাছে সম্ভাব্য হ্যান্ডগান থাকার খবর পাওয়া যায়। বিষয়টি স্কুল রিসোর্স অফিসারকে জানানো হলে তিনি দ্রুত সংশ্লিষ্ট শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীকে সরিয়ে নেন এবং তার ব্যাকপ্যাকটি হেফাজতে নেন।
ওকল্যান্ড কাউন্টির শেরিফ মাইকেল বুচার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ব্যাকপ্যাক তল্লাশি করে .১৭৭-ক্যালিবারের রিভলভার-স্টাইলের একটি বিবি গান পাওয়া যায়। গানটি গুলিভর্তি ছিল।
বুচার্ড বলেন, কালো রঙের ধাতব বিবি গানটি দেখতে “হুবহু আসল হ্যান্ডগানের মতো” ছিল।
তিনি বলেন, স্কুলে সম্ভাব্য কোনো হুমকি বা বিপদের তথ্য পাওয়া মাত্রই তা গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। সৌভাগ্যবশত, ঘটনাটি নিরাপদে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বড় কোনো অঘটন ঘটেনি।
পুলিশ জানায়, পন্টিয়াকের বাসিন্দা ওই ১৭ বছর বয়সী ছাত্রীকে হেফাজতে নিয়ে ওরিয়ন টাউনশিপে অবস্থিত শেরিফ অফিসের সাব-স্টেশনে নেওয়া হয়। পরে জুভেনাইল কোর্টের রেফারির অনুমোদনের পর তাকে ওকল্যান্ড কাউন্টি চিলড্রেনস ভিলেজে স্থানান্তর করা হয়।
সম্ভাব্য অভিযোগের বিষয়ে বিবেচনার জন্য মামলাটি ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটর অফিসে পাঠানো হবে বলে জানান শেরিফ বুচার্ড। সম্ভাব্য অভিযোগের মধ্যে স্কুলে অস্ত্র-নিষিদ্ধ এলাকায় নিউম্যাটিক গান (বায়ুচালিত বন্দুক) রাখা এবং অন্য ব্যক্তির বিরুদ্ধে বেআইনিভাবে ব্যবহারের উদ্দেশ্যে নিউম্যাটিক গান বহনের অভিযোগ থাকতে পারে।
কর্তৃপক্ষ জানায়, দ্বিতীয় অভিযোগটি গুরুতর অপরাধ (ফেলোনি) হিসেবে গণ্য হতে পারে। প্রাপ্তবয়স্ক আসামির ক্ষেত্রে এ অপরাধে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ