আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি 

ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৪:১১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৪:১১:৪৪ অপরাহ্ন
ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক
ক্যামেরুন থেকে আসা যাত্রীর ব্যাগে ক্ষতিকর ‘স্কেল ইনসেক্ট’—যুক্তরাষ্ট্রে এ প্রজাতির প্রথম শনাক্তকরণ।U.S. Customs and Border Protection 

ডেট্রয়েট, ১৯ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে প্রথমবারের মতো এমন কিছু ক্ষতিকর পোকা আটক করা হয়েছে, যা দেশটির কৃষি খাতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারত বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের শুরুর দিকে রোমুলাসে অবস্থিত ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্মকর্তারা ডানাযুক্ত ও সম্ভাব্য ক্ষতিকর ‘জায়ান্ট স্কেল’ (Giant Scale) প্রজাতির কয়েকটি পোকা আটক করেন।
সিবিপির ডেট্রয়েট ফিল্ড অপারেশন্সের পরিচালক মার্টি রেবন এক বিবৃতিতে বলেন, বিদেশ থেকে আসা উদ্ভিদজাত উপাদান যুক্তরাষ্ট্রের কৃষির জন্য কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারে, এ ঘটনা তা ভ্রমণকারীদের সচেতন করার একটি সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে দেশের কৃষি সুরক্ষায় সংস্থাটির বিশেষজ্ঞদের নিষ্ঠার বিষয়টিও এতে ফুটে উঠেছে।
তিনি বলেন, “কোনো হুমকিই আসলে ছোট নয়।” এর কয়েক সপ্তাহ আগেই সিবিপি কর্মকর্তারা জানিয়েছিলেন, ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে প্রথমবারের মতো ‘স্ট্র ক্রেস্ট মথ’ (Straw Crest Moth) নামের একটি পোকা আটক করা হয়েছে।

ঘটনাটি যেভাবে ঘটেছে
সর্বশেষ ঘটনায়, ক্যামেরুন থেকে ইলিনয়গামী এক যাত্রীর ব্যাগ তল্লাশির সময় পোকাগুলো পাওয়া যায়। ঔষধি ব্যবহারের জন্য আনা পাইন গাছের ছালের ওপর এসব পোকা অবস্থান করছিল।
পরবর্তী বিশ্লেষণের জন্য সিবিপি কর্মকর্তারা পোকাগুলো ও গাছের ছাল জব্দ করেন। পরে ফেডারেল এজেন্টরা ওই যাত্রীকে সংশ্লিষ্ট নিয়মকানুন সম্পর্কে অবহিত করে কোনো জটিলতা ছাড়াই তাকে ছেড়ে দেন বলে জানিয়েছে সিবিপি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) ও সিবিপি কর্মকর্তারা প্রাথমিক পর্যবেক্ষণে পোকাগুলোকে ‘জায়ান্ট স্কেল’ গোত্রের বলে শনাক্ত করেন।
পরে ৭ আগস্ট ইউএসডিএ নিশ্চিত করে, পোকাগুলো ‘অ্যাসপিডোপ্রক্টাস’ (Aspidoproctus) প্রজাতির অন্তর্ভুক্ত। কর্মকর্তারা জানান, বিদ্যমান নথিপত্র অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোনো প্রবেশপথে এ প্রজাতির পোকা শনাক্ত হওয়ার ঘটনা এটিই প্রথম।
সিবিপি জানায়, জব্দ করা স্কেল পোকাগুলোর রং ছিল গাঢ় এবং শরীরের ওপর মোমের মতো হালকা রঙের আবরণ বা উঁচু অংশ দেখা যায়। আটক করা পোকাগুলোর দৈর্ঘ্য ছিল প্রায় ৫ মিলিমিটার। তবে আফ্রিকান গোত্রের স্কেল পোকাগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় আকারের প্রজাতিও রয়েছে, যার কোনো কোনোটি প্রায় ১.৫ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে।
স্কেল পোকা সাধারণত বিভিন্ন উদ্ভিদ, গুল্ম ও গাছের রস খেয়ে বেঁচে থাকে। স্ত্রী পোকা ৫ হাজারেরও বেশি ডিম পাড়তে পারে। এদের বংশধররা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন এলাকায় বিস্তার লাভ করতে পারে।
সিবিপির ডেট্রয়েট পোর্ট ডিরেক্টর ফাডিয়া প্যাস্টিলং এক বিবৃতিতে বলেন, “মিশিগানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঠ শিল্প রক্ষায় আমাদের কৃষি বিশেষজ্ঞরা সম্মুখসারিতে থেকে কাজ করছেন।”
তিনি বলেন, “দেশে প্রথমবারের মতো এ ধরনের সম্ভাব্য ক্ষতিকর পোকা আটক করার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এ ধরনের কীটপতঙ্গ যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক সম্পদের জন্য হুমকি হয়ে উঠতে পারে এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে ব্যাপক ক্ষতির কারণ হতে পারে।”

বিমানবন্দরে পাওয়া অন্যান্য কীটপতঙ্গ
ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে ভ্রমণকারীদের কাছ থেকে সম্প্রতি জব্দ করা সম্ভাব্য আগ্রাসী কীটপতঙ্গের মধ্যে রয়েছে ‘স্কেল ইনসেক্ট’ (Scale Insects) এবং ‘স্ট্র ক্রেস্ট মথ’ (Straw Crest Moth)।
কর্মকর্তারা জানান, এর আগে ২০২৫ সালের এপ্রিলে বিমানবন্দরে দক্ষিণ এশিয়ার একটি আগ্রাসী প্রজাতির বিটলের (গুবরে পোকা) অবশিষ্টাংশ আটক করা হয়েছিল। এরও আগে ২০২৩ সালে একই ধরনের পোকার অবশিষ্টাংশ পাওয়া যায়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে নিয়মিত তল্লাশির সময় এক যাত্রীর জিনিসপত্র থেকে ‘আফ্রিকান বার্ক বিটল’ (African Bark Beetle) আটক করেন কর্মকর্তারা। এ ছাড়া, গত বছরের জুনে বিমানবন্দর কর্তৃপক্ষ ‘ইউরোপিয়ান চেরি ফ্রুট ফ্লাই’ (European Cherry Fruit Fly) দ্বারা আক্রান্ত তাজা চেরির চালান আটক  করেছিল।
Source & Photo: http://detroitnews.com










 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ‍্যাশনের ঝলকানিতে মুখরিত আটলান্টিক সিটি 

ফ‍্যাশনের ঝলকানিতে মুখরিত আটলান্টিক সিটি