আমেরিকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা

ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৮:৪০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৮:৪০:১৭ অপরাহ্ন
ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক
ডেট্রয়েট, ২০ সেপ্টেম্বর : ডেট্রয়েট শহরের কেন্দ্রস্থল ডাউন টাউনের একটি গলিতে ৩৪ বছর বয়সী এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
ডেট্রয়েট পুলিশ বিভাগের কমান্ডার ম্যাথিউ ফুলজেনজি জানান, রোববার বিকেলে উডওয়ার্ড অ্যাভিনিউয়ের ৬০০ ব্লকের পেছনের একটি গলিতে এক ব্যক্তি ওই নারীকে একাধিকবার ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় নারীটি দৌড়ে কাছের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনে গিয়ে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেট্রয়েট মেয়র মেরি শেফিল্ডের কার্যালয় নিহতের পরিচয় জ্যাকোয়া উইক্স হিসেবে নিশ্চিত করেছে। মেয়রের কার্যালয় জানায়, উইক্স ১৫ বছর বয়সী এক কন্যাসন্তানের মা ছিলেন।
এক বিবৃতিতে মেয়র শেফিল্ড বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, গুরুতর মানসিক সমস্যায় ভুগছেন এমন এক ব্যক্তির মাধ্যমে বিনা উসকানিতে এ হামলা হয়ে থাকতে পারে। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ কঠিন সময়ে পরিবারের পাশে থাকার কথা বলেন।
সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলের গলি থেকে পালিয়ে গেলেও শহরের কেন্দ্রস্থলে কর্মরত এক কর্মী তাকে হাতে ছুরি নিয়ে দেখতে পান। ডেট্রয়েট পুলিশ বিভাগের কমান্ডার ম্যাথিউ ফুলজেনজি সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, ওই কর্মী সন্দেহভাজনকে ধাওয়া করলে তিনি সেখান থেকে পালিয়ে যান।
গলিটি উডওয়ার্ড অ্যাভিনিউ ও র‍্যান্ডলফ স্ট্রিটের মধ্যবর্তী ইস্ট কংগ্রেস স্ট্রিটের পাশে অবস্থিত। উডওয়ার্ড অ্যাভিনিউয়ের বিভিন্ন খুচরা দোকান ও রেস্তোরাঁ এবং ড্যান গিলবার্টের মালিকানাধীন ‘ফার্স্ট ন্যাশনাল বিল্ডিং’-এ যাতায়াতের জন্য গলিটি ব্যবহৃত হয়। গিলবার্টের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘বেডরক’-এর মালিকানাধীন আরও কয়েকটি ভবনও এ এলাকায় রয়েছে।
ফুলজেনজি জানান, নজরদারি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ডেট্রয়েট পুলিশ উডওয়ার্ড অ্যাভিনিউ ও স্টেট স্ট্রিট এলাকায় সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
সন্দেহভাজনকে গ্রেপ্তারে সহায়তার জন্য মেয়রের কার্যালয় ‘বেডরক’-এর ভূমিকার প্রশংসা করেছে। ‘বেডরক’-এর সহযোগী প্রতিষ্ঠান ‘রক সিকিউরিটি’ ডেট্রয়েট শহরের কেন্দ্রস্থলে নজরদারি ক্যামেরার একটি নেটওয়ার্ক পরিচালনা করে।
তবে ডেট্রয়েট পুলিশের মুখপাত্র জ্যাকসন ভিদাউরি জানান, নিহত নারীর বয়স ৩০-এর কোঠায় বলে ধারণা করা হচ্ছে এবং তার আনুষ্ঠানিক পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।
ফুলজেনজি জানান, ঘটনার তদন্ত চলছে। হামলাটি পূর্বপরিকল্পিত ছিল কি না, নাকি আকস্মিকভাবে সংঘটিত হয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। তিনি জানান, সন্দেহভাজনের বয়স ৪০-এর কোঠায়। হামলার পর রোববার ৬২০ উডওয়ার্ড অ্যাভিনিউতে অবস্থিত ‘চিপোটলে মেক্সিকান গ্রিল’ রেস্তোরাঁটির জানালায় সাময়িকভাবে বন্ধ থাকার নোটিশ দেখা যায়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলিযুগে কঠোর সাধনা নয়, হরিনামেই  মুক্তির পথ : নিত্য গোপাল গোস্বামী

কলিযুগে কঠোর সাধনা নয়, হরিনামেই  মুক্তির পথ : নিত্য গোপাল গোস্বামী