আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৯:৩৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৯:৩৪:৩৮ অপরাহ্ন
নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা ও কর্মকর্তাদের সমন্বয়ে একটি ছোট প্রতিনিধি দল রয়েছে।
নিউইয়র্ক সফরকালে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দেবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ। তাঁর বক্তব্যে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, উন্নয়ন অগ্রাধিকার, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সহযোগিতা, বিশ্বশান্তি ও নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় ইস্যু গুরুত্ব পেতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরের মধ্য দিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন সরকারের অগ্রাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলিযুগে কঠোর সাধনা নয়, হরিনামেই  মুক্তির পথ : নিত্য গোপাল গোস্বামী

কলিযুগে কঠোর সাধনা নয়, হরিনামেই  মুক্তির পথ : নিত্য গোপাল গোস্বামী