আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১২:৪১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১২:৪৭:৩৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
আটলান্টিক সিটি, ২১ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল ঘুড়ি উৎসব। নগরীর বেদের ফিল্ডে আয়োজিত এ উৎসবে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
খোলা আকাশে রঙ-বেরঙের ঘুড়ির ওড়াউড়িতে উৎসবস্থল হয়ে ওঠে প্রাণবন্ত। পরিবারের সদস্যদের সঙ্গে অনেকেই অংশ নেন ঘুড়ি ওড়ানোর আনন্দে। শিশুদের উচ্ছ্বাস আর আকাশজুড়ে নানা আকৃতির ঘুড়ি উৎসবে যোগ করে ভিন্নমাত্রা।
আটলান্টিক সিটির  অফিস অব মাল্টিকালচারাল সার্ভিসেসের উদ্যোগে আয়োজিত এ উৎসব ছিল সবার জন্য উন্মুক্ত ও বিনামূল্যের আয়োজন। ঘুড়ি ওড়ানোর পাশাপাশি ছিল সংগীত, বিনোদন, খাবার এবং শিশুদের জন্য বিভিন্ন পারিবারিক কার্যক্রম।
আয়োজকরা জানান, বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষকে একটি আনন্দঘন আয়োজনে একত্রিত করা এবং পরিবার ও প্রতিবেশীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। উৎসবে অংশ নেওয়া লোকজনও এমন আয়োজনের প্রশংসা করেন। তাদের মতে, ব্যস্ত জীবনের বাইরে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং নতুন প্রজন্মকে ঘুড়ি ওড়ানোর মতো ঐতিহ্যবাহী বিনোদনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে, নীল আকাশে রঙিন ঘুড়ির মেলা আর মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে বেদের ফিল্ডে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। প্রবাসী বিভিন্ন কমিউনিটির মানুষের অংশগ্রহণে আটলান্টিক সিটির ঘুড়ি উৎসব হয়ে ওঠে সম্প্রীতি, বিনোদন ও পারিবারিক আনন্দের এক মিলনমেলা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা