আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০২:৩৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০২:৩৮:০৮ পূর্বাহ্ন
মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু
গ্র্যান্ড র‍্যাপিডস, ২৩ সেপ্টেম্বর: মিশিগানের গ্র্যান্ড র‍্যাপিডসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ব্যক্তি ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের কাছ থেকে পালানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছে গ্র্যান্ড র‍্যাপিডস পুলিশ বিভাগ।
পুলিশ জানায়, ২০ সেপ্টেম্বর সকাল ৭টা ১০ মিনিটের দিকে সেঞ্চুরি অ্যাভিনিউ সাউথওয়েস্ট ও ম্যাককেন্ড্রিক স্ট্রিট সাউথওয়েস্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি একটি গাছে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
২২ সেপ্টেম্বর প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ জানায়, দুর্ঘটনার কিছুক্ষণ আগে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (ICE) কর্মকর্তারা গাড়িটি থামানোর চেষ্টা করেছিলেন। এ সময় চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে দুর্ঘটনার আগে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে ফেডারেল কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে তাদের তদন্তকারীদের সুযোগ সীমিত বলে জানিয়েছে গ্র্যান্ড র‍্যাপিডস পুলিশ।
এ বিষয়ে মন্তব্য জানতে ICE-এর সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

চালক গুয়াতেমালার অভিবাসী হিসেবে শনাক্ত
গ্র্যান্ড র‍্যাপিডসের ডেমোক্র্যাট ইউএস রিপ্রেজেন্টেটিভ হিলারি শলটেন নিহত চালকের পরিচয় মারিও ডেভিড করোনাডো জুয়ারেজ হিসেবে প্রকাশ করেছেন। তিনি কেন ICE কর্মকর্তারা করোনাডো জুয়ারেজকে থামানোর চেষ্টা করছিলেন, সে বিষয়ে ব্যাখ্যা এবং ঘটনার আরও তথ্য চেয়েছেন।
এক বিবৃতিতে শলটেন বলেন, ট্রাফিক বা গাড়ি থামানোর কোনো ঘটনায় কারও মৃত্যু হওয়া উচিত নয়। কী ঘটেছিল এবং কীভাবে ঘটেছিল, তা জানা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব হলো কমিউনিটিকে আরও নিরাপদ করা। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তা নিশ্চিত করা প্রয়োজন। ঘটনার বিষয়ে তিনি নজর রাখবেন এবং কমিউনিটির প্রয়োজনীয় তথ্য না পাওয়া পর্যন্ত ফেডারেল ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রাখবেন বলেও জানান।
গ্র্যান্ড র‍্যাপিডসের ‘উড-টিভি’ (WOOD-TV)-কে প্রতিবেশীরা জানিয়েছেন, করোনাডো জুয়ারেজ গুয়াতেমালার একজন নথিপত্রহীন অভিবাসী ছিলেন। প্রায় সাত বছর ধরে তিনি গ্র্যান্ড র‍্যাপিডস এলাকায় বসবাস ও কাজ করছিলেন বলে জানান তারা।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে কেন্ট কাউন্টি কমিশনার রবার্ট এস. ওম্যাক বলেন, করোনাডো জুয়ারেজ মিশিগানে এসেছিলেন "নিরাপদ আশ্রয়ের প্রতিশ্রুতি এবং প্রিয়জনদের ভরণপোষণ করার অধিকার ছাড়া আর কিছুই চাননি।" ওম্যাক লেখেন, "তিনি রেখে গেছেন এক শোকসন্তপ্ত পরিবারকে, যাদের হৃদয় এখন অসহনীয় শোকে বিদীর্ণ।" পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমরা আপনাদের শোকে শামিল, আপনারা আমাদের প্রার্থনায় আছেন এবং আমরা দাবি জানাই যেন আপনাদের মর্যাদা ও যন্ত্রণাকে যথাযথ সম্মান জানানো হয়।
করোনাডো জুয়ারেজের মৃত্যুর আগে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর সম্পৃক্ততা পুলিশ নিশ্চিত করার কয়েক ঘণ্টা পর গ্র্যান্ড র‍্যাপিডসের ডাউনটাউনে বিভিন্ন বামপন্থী ও তৃণমূল সংগঠনের কর্মীরা সমবেত হন। সমাবেশে তারা করোনাডো জুয়ারেজের নাম ধরে স্লোগান দেন এবং ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে শহরের যেকোনো ধরনের সহযোগিতা বন্ধের আহ্বান জানান।
আয়োজকরা জানান, করোনাডো জুয়ারেজের বয়স ছিল ৩৫ বছর। তিনি তিন সন্তানের বাবা ছিলেন এবং পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণের উদ্দেশ্যে অর্থ সঞ্চয়ের স্বপ্ন দেখতেন।
‘মুভিমিয়েন্টো কোসেচা’ (Movimiento Cosecha) ও ‘জিআর র‍্যাপিড রেসপন্স টু আইসিই’ (GR Rapid Response to ICE)-এর কর্মীরা জানান, করোনাডো জুয়ারেজের মরদেহ গুয়াতেমালায় ফিরিয়ে নিয়ে সেখানে দাফনের ব্যবস্থা করতে তারা দেশটির কনস্যুলেটের সঙ্গে কাজ করছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রে অভিবাসনসংক্রান্ত গ্রেপ্তার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আইসিইর সহযোগিতা বৃদ্ধি, অভিবাসীদের শনাক্ত ও প্রক্রিয়াজাতকরণে প্রযুক্তির ব্যবহার এবং ফেডারেল সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান বাড়ার সঙ্গে এ প্রবণতার সম্পর্ক রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে রয়টার্সের পর্যালোচনা করা মার্কিন সরকারের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলতি গ্রীষ্মে গ্রেপ্তার অভিযান ব্যাপকভাবে বাড়লেও একই হারে বহিষ্কার বা ডিপোর্টেশন বাড়েনি। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক হারে অভিবাসী বহিষ্কারের লক্ষ্য বাস্তবায়নে আইনি ও কৌশলগত বিভিন্ন সীমাবদ্ধতা এর একটি কারণ হতে পারে।
গ্র্যান্ড র‍্যাপিডস পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগে আইসিইর ওই অভিযানের বিষয়ে তারা অবগত ছিল না। ঘটনার তদন্তে সহায়তার জন্য মিশিগান স্টেট পুলিশের (MSP) সহযোগিতা চেয়েছে তারা। ২২ সেপ্টেম্বরের এক বিবৃতিতে গ্র্যান্ড র‍্যাপিডস পুলিশ জানায়, গভর্নর ও অ্যাটর্নি জেনারেলের নির্দেশনায় মিশিগান স্টেট পুলিশ ঘটনার সময়কাল, সংশ্লিষ্ট পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণে আরও কার্যকরভাবে তদন্ত করতে পারবে।
অতিরিক্ত তথ্য জানতে যোগাযোগ করা হলেও MSP তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে গভর্নর গ্রেচেন হুইটমারের মুখপাত্র কাইলি হ্যানসন নিশ্চিত করেছেন, দুর্ঘটনার আগে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে স্টেট পুলিশ তদন্ত করবে।
এক বিবৃতিতে হ্যানসন বলেন, ঘটনার প্রেক্ষাপট বিবেচনায় গভর্নর মিশিগান স্টেট পুলিশকে গ্র্যান্ড র‍্যাপিডস পুলিশ বিভাগের তদন্তের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের একটি স্বাধীন পর্যালোচনা পরিচালনার নির্দেশ দিয়েছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ