আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

সাগর-রুণি হত্যার বিচার হলে নাদিমকে হারাতে হতো না : মোমিন মেহেদী

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৩ ০১:০৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৩ ০১:০৭:৪৭ অপরাহ্ন
সাগর-রুণি হত্যার বিচার হলে নাদিমকে হারাতে হতো না : মোমিন মেহেদী
ঢাকা, ১৮ জুন : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাগর-রুণি হত্যার বিচার হলে নাদিমকে হারাতে হতো না, প্রাণ যেতো না মোজাক্কিরের মত সংবাদযোদ্ধারও। ‘স্বাধীনতার ৫২ বছরে ১০৪ সংবাদযোদ্ধাকে খুনের বিচার চাই’ শীর্ষক পথ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ১৮ জুন সকালে পুরানা পল্টনে অনুষ্ঠিত পথ সভায় মোমিন মেহেদী আরো বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত প্রতি বছর গড়ে ২ জন করে সংবাদযোদ্ধা নিহত হয়েছেন। আর গত ২৫ বছরে প্রতিদিন গড়ে ২ জন সাংবাদিক হামলা এবং ১ জন হয়রানীমূলক মিথ্যে মামলার শিকার হয়েছেন সরকার দলীয় নেতাকর্মী ও পুলিশ-প্রশাসনের কর্তা ব্যক্তিদের পৃষ্টপোষকতায়।  
প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় নতুনধারার চেয়ারম্যানের উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন নাসির প্রমুখ বক্তব্য রাখেন।  এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারার সহযোগি সংগঠন ‘জাতীয় তথ্যধারা’ আগামী মাসে সারাদেশে সংবাদযোদ্ধাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যে মামলা এবং নির্মম হামলার মাসিক প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রদান শুরু করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ