আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১১:৫৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১১:৫৮:৪২ অপরাহ্ন
জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক
লন্ডন, ২৮ সেপ্টেম্বর : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২২ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের রিজেন্ট লেইক ব্যাংকুয়েটিং হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি ও লেখক আবুল কালাম আজাদ ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন নাছির আহমেদ শাহিন ও আব্দুল অদুদ দীপক। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনসুর আহমেদ শাওন।
অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের দুই প্রবীণ উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসানাত হোসাইন এমবিই এবং বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরীকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা এম মোখলেসুর রহমান চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিষ্টার মুস্তাক আহমেদ, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম. নজরুল ইসলাম, ইউকে বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসানাত এম. হোসাইন এমবিই, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি ও গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, বিশিষ্ট ক্যাটারার ফয়জুল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সংগঠনের প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ, বিএসিএর সভাপতি অলি খান, উপদেষ্টা সৈয়দ নাহাস পাশা, এম এ মুনিম ওবিই, ব্যারিষ্টার মাসুদ চৌধুরী, ব্যারিষ্টার লুৎফুর রহমান, কাউন্সিলর ও সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী, উপদেষ্টা নজরুল ইসলাম বাসন ও  উপদেষ্টা মাহবুব রহমান, বিশিষ্ট কমিউনিটি নেতা সিরাজুল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক তাইসির মাহমুদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এবিসি নিউজের সম্পাদক আব্দুল বাছির, বিএসিএর সাবেক সাধারণ সম্পাদক মিটু চৌধুরী, হাবিবুর রহমান ময়না, মিজানুল চৌধুরী, আশিকুর রহমান, রফিকুল হায়দার, শহিদুল ইসলাম মামুন, ব্যারিষ্টার লিয়াকত আলী, গয়াসুর রহমান, আব্দুল মুকিত, হাফিজুর রহমান, আব্দুস সোবহান, কাউন্সিলর রিতা বেগম, ফখরুল আম্বিয়া, দিলোয়ার হোসেন, জিয়াউর রহমান, হিফজুর রহমান চৌধুরী, শেখ শামিম আহমেদ, শিবলুর রহমান, আহাম্মদ আব্দুল করিম, অলি উদ্দিন শামিম, শেখ ফারুক আহমেদ, প্রফেসর আব্দুল হাই, তফজ্জুল চৌধুরী তুহিন, অছি মিয়া পাঠান, জসিম উদ্দীন, শেখ কামাল , তোফায়েল আহমদ, আবুল হাসনাত আজাদ সোহান, সৈয়দা নাসিমা বেগম, আব্দুর রহমান অলি, মুক্তার আলী, শামীম আহমদ, কমিনিউটি নেতা আব্দুর রাজ্জাক, মিনহাজুর রহমান, কাউন্সিলর ফয়জুর রহমান, দিলাল আহমদ, সাবেক স্পিকার আহবাব হোসেন, কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জামাল মোহাম্মদ জামাল উদ্দিন মকদ্দস, কোষাধ্যক্ষ মো. শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার আহমেদ, সহ-সভাপতি আবদুল সুফান এবং কার্যনির্বাহী কমিটির সদস্য। স্বাগত বক্তব্যে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি ও লেখক আবুল কালাম আজাদ ছোটন ঘোষণা দেন, নতুন কমিটির মেয়াদকালে যুক্তরাজ্যে জালালাবাদবাসীর সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতায় একটি ‘জালালাবাদ ভবন’ নির্মাণ করা হবে। 
বক্তারা জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের দীর্ঘদিনের সামাজিক, মানবিক ও কমিউনিটি কার্যক্রমের প্রশংসা করেন। যুক্তরাজ্যে বসবাসরত জালালাবাদ অঞ্চলের প্রবাসীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশের নিজ নিজ এলাকার মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর তারা গুরুত্বারোপ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও সম্প্রসারিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও সাংবাদিক এনাম চৌধুরী-এর সম্পাদনায় একটি আকর্ষণীয় ও সমৃদ্ধ ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে। চমৎকার প্রচ্ছদ ও বিভিন্ন তথ্যসমৃদ্ধ এ প্রকাশনাটি জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের কার্যক্রম, সংগঠনের ইতিহাস, নতুন কমিটি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন তথ্য তুলে ধরেছে।
বর্ণাঢ্য এ আয়োজনে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের মানুষ অংশ নেন। শুভেচ্ছা বিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’ 

নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’