আমেরিকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ

ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১২:১০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১২:১০:০৭ অপরাহ্ন
ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে
ওয়ারেন, ২৮ সেপ্টেম্বর : মেয়েকে গাড়ি চালানো শেখানোর সময় গাড়ির ধাক্কায় ৬২ বছর বয়সী  বাবা নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়ারেন পুলিশ।
কর্তৃপক্ষ জানায়, রবিবার বিকেল ৪টার দিকে ওয়ার্নার অ্যাভিনিউয়ের ২৪০০০ ব্লকে, ডেকুইন্ডার ও রায়ান রোডের মধ্যবর্তী স্টিফেনস রোডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি তাঁর ১৮ বছর বয়সী মেয়েকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। প্রশিক্ষণের একপর্যায়ে মেয়েটি গাড়ি চালানোর সময় তাঁর বাবাকে ধাক্কা দেন এবং গাড়ির সঙ্গে তাঁকে কিছুটা দূর পর্যন্ত টেনে নিয়ে যান।
খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মেয়েটি ঘটনাস্থলেই ছিলেন এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন বলে জানিয়েছে পুলিশ।
গোয়েন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার পেছনে মাদক বা অ্যালকোহলের কোনো সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে না। তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে ওয়ারেন পুলিশ বিভাগে (586) 574-4741 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রকৃত সাংবাদিক কারা, তালিকা করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

প্রকৃত সাংবাদিক কারা, তালিকা করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী