আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার

কর্মক্ষেত্র থেকে ট্রাক চুরির অভিযোগে দুইজনের বিচার প্রক্রিয়া শুরু

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১২:১১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১২:১১:৫৭ অপরাহ্ন
কর্মক্ষেত্র থেকে ট্রাক চুরির অভিযোগে দুইজনের বিচার প্রক্রিয়া শুরু
ডিনোট লিন্ডসে ও অ্যান্ড্রু ওয়াকার/Macomb County Prosecutor's Office 

ম্যাকম্ব কাউন্টি, ২৮ সেপ্টেম্বর : ম্যাকম্ব, ওকল্যান্ড ও ওয়েইন কাউন্টির বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যবহৃত ট্রাক চুরির ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার ক্লিনটন টাউনশিপ ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক প্রাথমিক শুনানি শেষে ডিনোট লিন্ডসে ও অ্যান্ড্রু ওয়াকারকে পরবর্তী বিচারিক প্রক্রিয়ার জন্য ম্যাকম্ব কাউন্টি সার্কিট কোর্টে পাঠানোর নির্দেশ দেন।
আগামী ১৯ অক্টোবর ম্যাকম্ব কাউন্টি সার্কিট কোর্টে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। প্রসিকিউটরদের কার্যালয় জানিয়েছে, দুই অভিযুক্তই বর্তমানে ম্যাকম্ব কাউন্টি কারাগারে আটক রয়েছেন।
হার্পার উডসের ২৭ বছর বয়সী লিন্ডসে এবং ডেট্রয়েটের ২৮ বছর বয়সী ওয়াকারের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি, অপরাধমূলক কর্মকাণ্ডের চক্র পরিচালনা এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হয়ে দোষী সাব্যস্ত হলে সশস্ত্র ডাকাতির অভিযোগে তাদের যাবজ্জীবন কারাদণ্ড, অপরাধমূলক কর্মকাণ্ডের চক্র পরিচালনার অভিযোগে সর্বোচ্চ ২০ বছর এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার অভিযোগে সর্বোচ্চ চার বছর কারাদণ্ড হতে পারে।
সোমবার পর্যন্ত আদালতের নথিতে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী নিয়োগের তথ্য পাওয়া যায়নি।
মিশিগান ডিপার্টমেন্ট অব কারেকশনসের তথ্য অনুযায়ী, ওয়েইন কাউন্টিতে গ্রেপ্তার এড়ানো এবং পুলিশের কাছ থেকে পালানোর ঘটনায় লিন্ডসে দুই বছরের প্রবেশন মেয়াদে ছিলেন। গত এপ্রিলে তার সেই প্রবেশন মেয়াদ শেষ হয়।
কর্তৃপক্ষের অভিযোগ, লিন্ডসে ও ওয়াকার ম্যাকম্ব, ওকল্যান্ড ও ওয়েইন কাউন্টির বিভিন্ন এলাকায় বাড়ির ড্রাইভওয়ে ও বাণিজ্যিক পার্কিং লটে রাখা কর্মক্ষেত্রে ব্যবহৃত যানবাহনগুলোকে লক্ষ্যবস্তু বানাতেন। কর্মকর্তারা জানান, তারা অন্তত ১০টি গাড়িতে ভাঙচুর চালিয়ে সেগুলো চুরি করেছেন।
প্রসিকিউটরদের অভিযোগ, একটি ঘটনায় চুরি করা মালামাল নিয়ে পালানোর সময় বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তদের একজন এক ভুক্তভোগীর দিকে বন্দুক তাক করেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডো এক বিবৃতিতে বলেন, “সশস্ত্র ডাকাতি শুধু কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে সংঘটিত অপরাধ নয়—এটি পুরো সমাজকে প্রভাবিত করে। কাউকে অস্ত্রের মুখে হুমকি দেওয়া হলে এবং তার নিরাপত্তাবোধ নষ্ট হলে স্থানীয় বাসিন্দারা নিজেদের এলাকায় নিরাপদ কি না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন।”
লুসিডো আরও বলেন, “যারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের কারণে মানুষের উদ্বেগ আরও বাড়ে। কারণ এ ধরনের হুমকি কোনো বিচ্ছিন্ন ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকে না। সহিংস ও সংঘবদ্ধ অপরাধে জড়িতদের জবাবদিহির আওতায় আনা এবং ম্যাকম্ব কাউন্টিকে বসবাস, কাজ ও পরিবার নিয়ে বেড়ে ওঠার জন্য নিরাপদ স্থান হিসেবে নিশ্চিত করতে আমার দপ্তর কাজ চালিয়ে যাবে।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি

পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি