আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার

পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১২:৪৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১২:৪৬:১১ অপরাহ্ন
পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি
সিলেট, ২৮ সেপ্টেম্বর  সাহসিকতা, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পেয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পুলিশ পদক২০২৫ প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এ পদক তুলে দেন।
২০২৫ সালের সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকা, সেবায় অনন্য নজির, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উল্লেখযোগ্য কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের এ পদকের জন্য মনোনীত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখার ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে শামসুল হাবিবের নাম পিপিএম-সেবা পদকের জন্য চূড়ান্ত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের কর্মদক্ষতা ও উল্লেখযোগ্য অবদানের ভিত্তিতে চার ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদকের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে পিপিএম-সেবা পদকের জন্য নির্বাচিত হন ৪৪ জন।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ শামসুল হাবিবের এ অর্জনে সিলেট মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও সন্তোষের সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের মতে, রাষ্ট্রীয় এ স্বীকৃতি তাঁর পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে আরও নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি

পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি