আমেরিকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ

খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১২:৫৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১২:৫৬:২২ অপরাহ্ন
খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু
ব্রাউন সিটি, ৩০ সেপ্টেম্বর: স্যানিলাক কাউন্টির একটি খামারে ঘোড়ায় টানা ওয়াগন উল্টে ১৬ বছর বয়সী এক অ্যামিশ কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
মিশিগান স্টেট পুলিশের (MSP) তথ্য অনুযায়ী, বিকেল পৌনে ৫টার দিকে ব্রাউন সিটির বেইলি রোডের কাছে স্টিমসন রোডের ৩৪০০ ব্লকে দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কিশোরটি খড় বাঁধার কাজে নিয়োজিত ছিল। এ সময় ওয়াগনটি টানার কাজে ব্যবহৃত ঘোড়াগুলোর একটি হঠাৎ চমকে উঠলে ওয়াগনটি উল্টে যায়। পরে উল্টে যাওয়া ওয়াগনটি কিশোরটির ওপর পড়ে এবং সে এর নিচে আটকা পড়ে।
খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে আকাশপথে একটি ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা ঘোড়া আহত হয়নি। কিশোরের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে।
মিশিগান স্টেট পুলিশ ঘটনাটিকে ‘খামারে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে। এক বিবৃতিতে পুলিশ নিহত কিশোরের পরিবার ও সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, এই কঠিন সময়ে তাদের চিন্তা ও সহানুভূতি পরিবারের সঙ্গেই রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাধাকৃষ্ণ টেম্পলে দ্বিতীয়বারের মতো অন্নকূট মহোৎসব কাল

রাধাকৃষ্ণ টেম্পলে দ্বিতীয়বারের মতো অন্নকূট মহোৎসব কাল