আমেরিকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী
একাধিক অগ্নিকাণ্ডে একই নারীর সম্পৃক্ততার সন্দেহ

স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০১:১২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০১:১২:৪১ পূর্বাহ্ন
স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ
স্টার্লিং হাইটস, ৩ অক্টোবর : একটি বৈদ্যুতিক খুঁটিতে ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে হাজার হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পেছনে তার উদ্দেশ্য বা কারণ কী ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
স্টার্লিং হাইটস পুলিশ জানিয়েছে, পিটসফিল্ড টাউনশিপের ৩৮ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই ধরনের আরও কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। এর মধ্যে সম্প্রতি ইপসিলান্তিতে একটি অটো পার্টসের দোকানে আগুন লাগার ঘটনাও রয়েছে।
স্টার্লিং হাইটস পুলিশের লেফটেন্যান্ট লামার কাশাত জানান, ১ অক্টোবর রাত ৮টার দিকে ১২২২০ হল রোড এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগা এবং সম্ভবত বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশে এক নারীকে দেখতে পায়। কর্মকর্তারা তার দিকে এগিয়ে গেলে ওই নারী একটি গাড়িতে উঠে দ্রুত পালিয়ে যান। পালানোর সময় তিনি প্রায় এক পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিয়েই ফেলেছিলেন।
কাশাত আরও জানান, ‘ফ্লক’ (Flock) ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে তদন্তকারীরা সন্দেহভাজন গাড়িটি শনাক্ত করেন। গাড়িটির সূত্র ধরে তারা ওই নারীকে চিহ্নিত করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, পরবর্তী তদন্তে গত দুই সপ্তাহে ঘটে যাওয়া আরও কয়েকটি অগ্নিকাণ্ডের সঙ্গে ওই নারীর সম্পৃক্ততা থাকতে পারে বলে তথ্য পাওয়া গেছে। ডিটিই (DTE) জানিয়েছে, তাদের অন্তত আটটি বৈদ্যুতিক খুঁটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে ডিটিই বলেছে, “এই অপরাধমূলক কর্মকাণ্ডের ফলে শুধু হাজার হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়নি, পুলিশ, দমকলকর্মী ও লাইন-মেরামতকারী কর্মীদেরও এমন জরুরি কাজ থেকে সরিয়ে আনতে হয়েছে, যা আমাদের এলাকাকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ।”
কোম্পানিটি আরও জানায়, এসব অগ্নিকাণ্ড অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছিল এবং আগুন ছড়িয়ে পড়ে জানমালের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারত। ডিটিই জানিয়েছে, তারা তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করছে।
কাশাত জানান, ওই নারীর বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে, তা নির্ধারণে কর্তৃপক্ষ এখনও কাজ করছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন