আমেরিকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী

আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০২:১৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০২:১৯:৩৮ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন
আটলান্টিক সিটি, ৩ অক্টোবর : নিউ জার্সির আটলান্টিক সিটিতে আনন্দ-আয়োজন ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন করেছে বেঙ্গল ক্লাব। শুক্রবার (২ অক্টোবর) রাতে বেঙ্গল ক্লাবের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা কেক কেটে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের নিউ জার্সি প্রতিনিধি ও সাংবাদিক সুব্রত চৌধুরী। এ সময় বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা চ্যানেল আইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্মারক হিসেবে তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শাহরু রাজা চৌধুরী, আনিসুর রহমান, মো. কায়সারসহ অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘ পথচলায় চ্যানেল আই বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সংবাদকে যুক্ত করে চলেছে। অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটার পাশাপাশি সংগীত পরিবেশন, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ-আড্ডার আয়োজন ছিল। সংগীত পরিবেশন করেন হেলাল হাসান ও মাসুম বাউল। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসীরা চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন