আমেরিকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী
শঙ্খধ্বনি, চণ্ডীপাঠ আর ধুনুচির ছন্দে মুখর হবে টাইমস স্কোয়ার

নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো  দুর্গোৎসব শুরু ১০ অক্টোবর

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৩:৪৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৩:৪৭:১৭ অপরাহ্ন
নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো  দুর্গোৎসব শুরু ১০ অক্টোবর
নিউইয়র্ক, ৪ অক্টোবর: ধর্ম, সংস্কৃতি ও বাঙালির চিরায়ত ঐতিহ্যের মিলনমেলায় নিউইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য দুর্গোৎসব। টাইমস স্কোয়ার দুর্গোৎসব অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী ১০ ও ১১ অক্টোবর ফাদার ডাফি স্কোয়ারে দুই দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গার আরাধনা, চণ্ডীপাঠ, মহালয়ার গান, পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, গীতা পাঠ, নৃত্য, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে উঠবে নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কোয়ার। প্রবাসের মাটিতে শারদীয় দুর্গোৎসবের এই আয়োজন বাঙালির ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রকাশ হয়ে উঠবে বলে আয়োজকরা আশা করছেন।

শনিবারের আয়োজন
উৎসবের প্রথম দিন শনিবার সকাল ১১টায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হবে ধর্মীয় আয়োজন। চণ্ডীপাঠ করবেন সত্যম রায় চৌধুরী। সকাল ১১টা ১০ মিনিটে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানে ও স্তোত্রে মহালয়া পরিবেশিত হবে। সমবেত মহালয়ার গান পরিচালনা করবেন মহিতোষ তালুকদার তাপস।
দুপুর ১২টায় থাকবে কবিতা আবৃত্তি। ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে দেবী বোধন, অধিবাস, ষষ্ঠী ও মহাসপ্তমীর পূজা। পূজার পৌরোহিত্য করবেন প্রভাস চক্রবর্তী।
বিকেল ৩টায় পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হবে। ৩টা ৩০ মিনিটে ছোটদের গীতা পাঠ পরিচালনা করবেন সুতিপা চৌধুরী। ৩টা ৪৫ মিনিটে ‘সংগীত সাধনা’র পরিবেশনায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী সংগীতানুষ্ঠান। এর পরিচালনায় থাকবেন মালবীকা চ্যাটার্জি।
বিকেল ৪টা ১৫ মিনিটে ‘নব আনন্দ জাগো’ অনুষ্ঠানে অংশ নেবেন ভাষা, দুর্গা, পূর্ণা, এলিস, রাজ ও মনিকা। ৪টা ৩৫ মিনিটে নৃত্যগীতি পরিবেশন করবেন শুভ্রা গোস্বামী ও শ্বেতা গোস্বামী। ৪টা ৪৫ মিনিটে ‘অঞ্জলি’ পরিবেশনায় আড্ডা নৃত্য অনুষ্ঠিত হবে। এর পরিচালনায় থাকবেন সৃজিতা হিয়া ও আমনজিৎ কর এবং ব্যবস্থাপনায় থাকবেন আল্পনা গুহ ও সুমিত্রা সেন। একই সময়ে একক নৃত্য পরিবেশন করবেন সিভাংশী চ্যাটার্জি মোহান্তি।

আন্তর্জাতিক মহাসম্মেলন ও সম্মাননা
বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মহাসম্মেলন। এতে অংশ নেবেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, ভারত, বাংলাদেশ, নেপাল ও থাইল্যান্ডের কনসাল জেনারেলবৃন্দ, এইচএইচ ড. প্রিন্স মারিও, ম্যাক্স স্কামবুর্গ-লিপ্পে, সিএবি চেয়ারম্যান অশোক রক্ষিত, এনএবিসি আহ্বায়ক মিলান আওন ও জয়প্রকাশ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মৃদুল পাঠক এবং সঞ্চালনা করবেন কল্লোল বসু।
যুক্তরাষ্ট্রে পাঁচ দশকেরও বেশি সময় ধরে দুর্গাপূজা আয়োজনের ঐতিহ্য ধরে রাখা ছয়টি পূজা সংস্থাকে এ অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—বে এরিয়া প্রবাসী ইনক, ক্যালিফোর্নিয়া; বেঙ্গল অ্যাসোসিয়েশন অব গ্রেটার শিকাগো, ইলিনয়; বেঙ্গলি কালচারাল সোসাইটি, ক্লিভল্যান্ড, ওহাইও; ইস্ট কোস্ট দুর্গাপূজা অ্যাসোসিয়েশন, নিউইয়র্ক; কল্লোল, নিউজার্সি; এবং প্রগতি, পেনসিলভেনিয়া।
সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে একক নৃত্য পরিবেশন করবেন নেভী দাশ। ৬টায় একক সংগীত পরিবেশন করবেন শাহ মাহবুব। ৬টা ২০ মিনিটে বক্তব্য দেবেন সভাপতি শশধর হাওলাদার।
এরপর ৬টা ২৫ মিনিটে ‘নৃত্যাঞ্জলি’র পরিবেশনায় অনুষ্ঠিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘দশ মহাবিদ্যা’। এতে ৬০ জনেরও বেশি শিল্পী অংশ নেবেন। অনুষ্ঠানটির কোরিওগ্রাফি ও পরিচালনায় থাকবেন চন্দ্রা ব্যানার্জি।

রোববার বিজয়া দশমীর আয়োজন
উৎসবের দ্বিতীয় দিন রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর পূজা এবং বিসর্জনের ধর্মীয় আনুষ্ঠানিকতা।
দুপুর ২টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি ও শান্তিজল প্রদান করা হবে। ৩টা ২৫ মিনিটে একক নৃত্য পরিবেশন করবেন সুদেষ্ণা সাহা। ৩টা ৩০ মিনিটে ‘নৃত্যাঞ্জলি’র পরিবেশনায় অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ধুনুচি নাচ।
বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে সিঁদুর খেলা এবং একই সময়ে সম্মাননা প্রদান অনুষ্ঠান। এর সঞ্চালনায় থাকবেন সৌম্যব্রত দাশগুপ্ত।
বিকেল ৪টা ৫০ মিনিটে কানেকটিকাট থেকে আগত তাথৈ শিল্পী গোষ্ঠী পরিবেশন করবে নৃত্যনাট্য ‘প্রেমের বৃন্দাবন’। এর কোরিওগ্রাফি ও পরিচালনায় থাকবেন তানিয়া চন্দ্র।
বিকেল ৫টা ৫ মিনিটে একক সংগীত পরিবেশন করবেন সবিতা দাশ। ৫টা ১৫ মিনিটে মার্জিয়া স্মৃতির পরিকল্পনা ও পরিচালনায় ‘বাফার’-এর নিবেদন ‘জয় মা দুর্গা’ পরিবেশিত হবে। ৫টা ২৫ মিনিটে দিয়াসিনী রায় ও তাঁর দল সংগীত পরিবেশন করবেন।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দুর্গোৎসবের পার্টনার আশা হোম কেয়ার ও আশা রেস্টুরেন্টের কর্ণধারের বক্তব্য থাকবে। রাত ৭টায় জোজো মুখার্জি ও তাঁর দল সংগীত পরিবেশন করবেন।
রাত ৯টায় উৎসব কমিটির সাধারণ সম্পাদক নিরুপম সাহার ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য দুর্গোৎসবের সমাপ্তি হবে।
প্রবাসের মাটিতে দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হবে- এমন প্রত্যাশা আয়োজকদের।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো  দুর্গোৎসব শুরু ১০ অক্টোবর

নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো  দুর্গোৎসব শুরু ১০ অক্টোবর