ইকরস, ৬ অক্টোবর: গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (৪ অক্টোবর) ইকরস এলাকায় ট্রেনের ধাক্কায় ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
ফক্স ২ ডেট্রয়েটের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্যালিওট স্ট্রিট ও ফিফথ স্ট্রিটের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় আহত তিনজনের মধ্যে শিশুটিও ছিল। আহত অপর দুজন—১০ বছর বয়সী এক কিশোরী ও তার ৩২ বছর বয়সী মা—গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডব্লিউডিআইভি (চ্যানেল ৪)-এর প্রতিবেদনে বলা হয়, রেললাইন পার হওয়ার সময় চলন্ত একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। প্যারামেডিকরা ঘটনাস্থলেই আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
ইকরস পুলিশ প্রধান ডেরান ই. শেলবি ফক্স ২-কে বলেন, “এই পরিবার এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের গভীর সমবেদনা ও সহমর্মিতা রইল।”
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :