আমেরিকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত
বিশ্বাসযোগ্য নয় বলছে পুলিশ

অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১২:৪৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১২:৪৭:৩১ অপরাহ্ন
অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি
অ্যান আরবার, ৬ অক্টোবর : অ্যান আরবারের দুটি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হলেও তা বিশ্বাসযোগ্য নয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। তবে হুমকির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সোমবার সম্ভাব্য বোমা হামলার হুমকির খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা অ্যান আরবারের স্লসন মিডল স্কুলে (Slauson Middle School) যান। পুলিশ পৌঁছানোর সময় অধিকাংশ শিক্ষার্থীই স্কুল থেকে বাড়ি ফিরে গিয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভবনে থাকা কর্মী ও অবশিষ্ট শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
পরে পুলিশ স্কুল ভবনে তল্লাশি চালালেও সন্দেহজনক কোনো বস্তু বা পরিস্থিতির সন্ধান পাওয়া যায়নি।
তল্লাশির সময় পুলিশ জানতে পারে, প্রায় একই সময়ে অ্যান আরবার ওপেন স্কুলেও (Ann Arbor Open School) একই ধরনের হুমকি দেওয়া হয়েছে।
তদন্তকারীরা জানান, কোনো হুমকিতেই নির্দিষ্ট কোনো হামলার তথ্য বা বিস্তারিত পরিকল্পনার উল্লেখ ছিল না। বরং সেখানে একটি সম্ভাব্য বা কাল্পনিক পরিস্থিতির কথা বলা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, হুমকির বিষয়টি তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে অ্যান আরবার পুলিশ বিভাগে (734) 794-6920 নম্বরে ফোন অথবা tips@a2gov.org ঠিকানায় ই-মেইল করার অনুরোধ করা হয়েছে।
মিশিগানে বোমা হামলার হুমকির
 সাম্প্রতিক কয়েকটি ঘটনা
অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকির সাথে জড়িত আরও কয়েকটি ঘটনার ধারাবাহিকতায় এই ঘটনাটি ঘটল। 
গত মাসে ইলিনয়ের এক নারীকে ল্যান্সিংয়ের বাস ব্যবস্থায় মিথ্যা বোমা হামলার হুমকি দেওয়ার দায়ে সাজা দেওয়া হয়। আদালত তাকে চার মাস গৃহবন্দী থাকার পাশাপাশি তিন বছরের প্রবেশন (তত্ত্বাবধানে মুক্তি) দেন।
জুন মাসে দক্ষিণ-পশ্চিম মিশিগানে একটি উৎসব চলাকালে বোমা হামলার হুমকি দেওয়ার পাশাপাশি মাদক বহনের অভিযোগে প্লাইমাউথের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মার্চ মাসে মিথ্যা বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করা হয়। ওই হুমকির কারণে নিউইয়র্ক থেকে শিকাগোগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ডেট্রয়েটে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লেগ স্পিনের ঘূর্ণিতে স্বপ্ন বুনছে হবিগঞ্জের নাফি

লেগ স্পিনের ঘূর্ণিতে স্বপ্ন বুনছে হবিগঞ্জের নাফি