আমেরিকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট

নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায়

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০১:০১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০১:০১:৪৮ পূর্বাহ্ন
নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায়
গোয়া, ৮ অক্টোবর: বলিউডের বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার ভোরে গোয়ার ডোনা পাওলা এলাকায় নিজের বাসভবনে অসুস্থ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভোরে তাকে অচেতন অবস্থায় পাওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়েও তাকে বাঁচাতে পারেননি। ভোর ৫টা ১০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে।
নানা পাটেকরের মৃত্যুর খবর তার ছেলে মালহার পাটেকরও নিশ্চিত করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তিনি পুনেতে ছিলেন এবং বাবার মৃত্যুর খবর পেয়ে গোয়ার উদ্দেশে রওনা হন।
১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নেওয়া নানা পাটেকরের প্রকৃত নাম বিশ্বনাথ পাটেকর। প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে শক্তিশালী অভিনয়, স্বতন্ত্র সংলাপ বলার ধরন এবং জটিল চরিত্র ফুটিয়ে তোলার অসাধারণ দক্ষতায় তিনি ভারতীয় চলচ্চিত্রে নিজের আলাদা অবস্থান তৈরি করেন।
১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। পরবর্তীতে ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘প্রহার’, ‘খামোশি’, ‘শক্তি: দ্য পাওয়ার’, ‘অব তক ছাপ্পান’, ‘অপহরণ’, ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ ও ‘ওয়েলকাম’-সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
নানা পাটেকরের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ চলচ্চিত্র ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত

ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত