আমেরিকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন

ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০১:৫৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০১:৫৮:০৯ পূর্বাহ্ন
ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত
ডেট্রয়েট, ৮ অক্টোবর: ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছর বয়সী এক শিশু আহত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ডেট্রয়েট পুলিশ।
ফক্স ২ ডেট্রয়েটের প্রতিবেদন অনুযায়ী, এক সংবাদ সম্মেলনে ডেট্রয়েট পুলিশের প্রধান টড বেটিসন জানান, শিশুটি তার ভাই বা বোনের ছোড়া গুলিতে আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
পুলিশ জানায়, বুধবার দুপুর ২টা ১৯ মিনিটে আর্টেশিয়ান স্ট্রিটের ৮০০০ ব্লকে গোলাগুলির খবর পেয়ে ৯১১-এ ফোন আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির ভেতরে ১১, ৯ ও ৪ বছর বয়সী তিন শিশুকে একা অবস্থায় দেখতে পায়। তাদের মধ্যে ১১ বছর বয়সী শিশুটিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
ডব্লিউডিআইভি-টিভি (চ্যানেল ৪)-এর প্রতিবেদনে বলা হয়, পুলিশ গুলিবিদ্ধ শিশুটিকে ডিএমসি সিনাই-গ্রেস হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে চিলড্রেনস হসপিটাল অব মিশিগানে স্থানান্তর করা হয়।
বেটিসন বলেন, “মেট্রো ডেট্রয়েটসহ যারা আমার কথা শুনছেন, তাদের প্রতি আমার বার্তা হলো—আপনাদের কাছে থাকা অস্ত্রগুলোর হিসাব নিন। নিজে যাচাই করুন, অস্ত্রগুলো কোথায় আছে তা জানুন এবং সেগুলো নিরাপদ ও সুরক্ষিত স্থানে রাখুন।”
পুলিশ জানায়, এর আগে আগস্ট মাসে ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের ঘটনায় ১৩ বছর বয়সী আরেক শিশু আহত হয়েছিল।
এ ছাড়া মার্চ মাসে ডেট্রয়েটের পূর্বাঞ্চলে অরক্ষিত বন্দুকের গুলিতে ৬ বছর বয়সী এক শিশু নিহত হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, শিশুটি নিজেই গুলি চালানোর ঘটনায় প্রাণ হারায়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে থ্যাংকসগিভিং উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা

আটলান্টিক সিটিতে থ্যাংকসগিভিং উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা