সাউথফিল্ডে I-696 W-এর পশ্চিমমুখী লেনে নির্মাণকাজ করছেন শ্রমিকরা। একই সময়ে বিপরীত পাশের I-696 E লেনে পশ্চিমমুখী পথে চলাচল করছে যানবাহন। ছবিটি এ বছরের ১৭ সেপ্টেম্বর ধারন করা হয়/Clarence Tabb Jr., The Detroit News
হ্যাজেল পার্ক/সাউথফিল্ড, ৮ অক্টোবর: ইন্টারস্টেট ৬৯৬ (I-696) ব্যবহারকারীদের ভোগান্তি শিগগিরই কিছুটা কমতে যাচ্ছে। তবে স্বস্তি মিলবে মূলত পশ্চিমমুখী (Westbound) পথে চলাচলকারীদের।
মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (MDOT) জানিয়েছে, আগামী সোমবারের মধ্যে আই-৬৯৬-এর পশ্চিমমুখী প্রায় সব র্যাম্প খুলে দেওয়া হবে। তবে পূর্বমুখী (Eastbound) লেনগুলো আগামী বছর পর্যন্ত বন্ধ থাকবে।
রাজ্য পরিবহন কর্মকর্তারা জানান, কয়েক দশক পুরোনো অবকাঠামো শক্তিশালী ও সংস্কারের লক্ষ্যে দুই বছর আগে এম-১০ (M-10) থেকে ইন্টারস্টেট ৭৫ (I-75) পর্যন্ত আই-৬৯৬-এর পূর্বমুখী লেন বন্ধ করা হয়।
২০২৭ সালে আই-৭৫ থেকে ডেকুইন্ডার রোড (Dequindre Road) পর্যন্ত আই-৬৯৬-এর অংশে থাকা সেতুগুলো সংস্কার করা হবে। ওই অংশে প্রায় ৬০টি সেতু রয়েছে।
হ্যাজেল পার্কের আই-৭৫ থেকে সাউথফিল্ডের নর্থওয়েস্টার্ন হাইওয়ে বা এম-১০ পর্যন্ত আই-৬৯৬ সংস্কার করা হচ্ছে ২৭৫ মিলিয়ন ডলারের ‘রিস্টোর দ্য রিউথার’ (Restore the Reuther) প্রকল্পের আওতায়।
এমডিওটির আই-৬৯৬ প্রকল্প ব্যবস্থাপক ব্রায়ান ট্র্যাভিস গত মাসে জানান, প্রকল্পের প্রথম ধাপে আই-২৭৫ থেকে লাসার রোড (Lahser Road) পর্যন্ত আই-৬৯৬-এর সংস্কারকাজ ২০২৩ ও ২০২৪ সালে সম্পন্ন হয়েছে।
প্রকল্পের দ্বিতীয় ধাপে লাসার রোড থেকে ডেকুইন্ডার রোড পর্যন্ত অংশের সংস্কার করা হবে। ট্র্যাভিস জানান, পুরো সংস্কার প্রকল্পটি ২০২৭ সালের শরৎকালে শেষ হওয়ার কথা রয়েছে।
সর্বশেষ কাজের অংশ হিসেবে পশ্চিমমুখী যেসব র্যাম্প পুনরায় খুলে দেওয়া হবে, সেগুলো হলো—কুলিজ (Coolidge), গ্রিনফিল্ড (Greenfield), সাউথফিল্ড (Southfield), এভারগ্রিন (Evergreen), লাসার (Lahser) ও টেলিগ্রাফ (Telegraph)।
ফক্স ২ ডেট্রয়েটের তথ্য অনুযায়ী, এর আগে ৯ অক্টোবর শুক্রবার রাত ৯টা থেকে ১২ অক্টোবর সোমবার ভোর ৫টা পর্যন্ত আই-৭৫ থেকে এম-১০ পর্যন্ত পশ্চিমমুখী আই-৬৯৬ বন্ধ থাকবে।
তবে উডওয়ার্ড (Woodward) ও এম-১ (M-1)-এর সংযোগস্থলের একটি র্যাম্প ১৭ অক্টোবরের আগে খুলবে না।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :