আমেরিকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ

বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০১:৫৬:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০১:৫৬:১৮ পূর্বাহ্ন
বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা
\আটলান্টিক সিটি, ৯ অক্টোবর: যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নিউ জার্সির আটলান্টিক সিটিতে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীদের সঙ্গে ভোটার, দলীয় নেতাকর্মী ও কমিউনিটির প্রতিনিধিদের এক ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে বেঙ্গল ক্লাবের উদ্যোগে সংগঠনটির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আসন্ন কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জ্যাক মুলকের পক্ষে বক্তব্য দেন তাঁর নির্বাচনী প্রচারণা ব্যবস্থাপক ও আটলান্টিক কাউন্টি ডেমোক্রেটিক পার্টির সাবেক চেয়ারম্যান মাইক সুলেমান। এ ছাড়া আটলান্টিক কাউন্টির শেরিফ পদপ্রার্থী সন রিগিন, আটলান্টিক সিটির কাউন্সিল অ্যাট-লার্জ পদপ্রার্থী স্টিফেনি মার্শাল এবং আটলান্টিক কাউন্টির ডেমোক্রেটিক কমিটি পারসন সুব্রত চৌধুরী বক্তব্য দেন।
বক্তারা ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীদের নির্বাচনী লক্ষ্য, পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা দলীয় প্রার্থীদের পক্ষে ভোটারদের সমর্থন কামনা করেন।
কমিউনিটি ব্যক্তিত্ব শাহরু রাজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আকবর হোসেন, মো. দিদার, সাঈদ দোহা, মো. মুকিত, মাহবুব রহমান মজনু, মো. রানা (রানা কবির), মো. হাসান, ফেরদৌস আহমদ ও মো. জাকিরসহ অনেকে।
অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ এবং ডেমোক্র্যাটিক পার্টির কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা এতে অংশ নিয়ে প্রার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
আয়োজকদের মতে, ভোটারদের সঙ্গে প্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা

বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা