আমেরিকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার

সৌদি আরবে ঈদুল আজহা ২৮ জুন

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৩ ০২:১৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৩ ০২:১৩:১৮ অপরাহ্ন
সৌদি আরবে ঈদুল আজহা ২৮ জুন
রিয়াদ, ১৮ জুন : পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রবিবার (১৮ জুন) দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৮ জুন, বুধবার দেশটিতে  ঈদুল আজহা পালন করা হবে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের।
হিজরি মাসের শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল। রবিবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে জিলহজ মাসের প্রথম দিন হবে ১৯ জুন। ইসলামি ক্যালেন্ডার অনুসারে, জিলহজ্ব মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়। আরাফাহ দিবস পালিত হবে ২৭ জুন। এদিন মক্কায় আরাফাত ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন হাজিরা। এর পরদিনই দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।
এর আগে মালয়েশিয়া, ব্রুনেই ও ইন্দোনেশিয়া পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশগুলোতেও জিলহজের চাঁদ দেখা যায়নি। এই তিনটি দেশে ২৯ জুন ঈদ পালন করা হবে। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সময় রাত দশটা পর্যন্ত ঈদুল আজহার তারিখ ঘোষণা করেনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে ধর্মীয় আয়োজনে অন্নকূট উৎসব

আটলান্টিক সিটিতে ধর্মীয় আয়োজনে অন্নকূট উৎসব