ডেট্রয়েট, ৯ অক্টোবর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের পূর্বাঞ্চলে শুক্রবার ভোরে গুলিতে ১৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, শহরের গুলির শব্দ শনাক্তকারী ব্যবস্থা ‘শটস্পটার’ (ShotSpotter) থেকে সংকেত পাওয়ার পর ভোর সাড়ে ৩টার দিকে চেশায়ার স্ট্রিট ও মোরোস রোডের সংযোগস্থলে পৌঁছান কর্মকর্তারা।
প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে ডেট্রয়েট পুলিশ বিভাগের হোমিসাইড ইউনিটের (313) 596-2260 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া ‘ক্রাইম স্টপার্স অব মিশিগান’-এর 1-800-SPEAK-UP নম্বরে অথবা ‘ডেট্রয়েট রিওয়ার্ডস টিভি’ (DetroitRewardsTV)-এর মাধ্যমে অনলাইনে তথ্য দেওয়া যাবে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :