আমেরিকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী
পূজা, কাব্য জলসা, নাটক ও ভারতীয় শিল্পীদের সংগীতানুষ্ঠান

দুর্গোৎসব ঘিরে উৎসবের সাজে দুর্গা টেম্পল ডেট্রয়েট

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০১:১৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০১:১৫:৩৯ পূর্বাহ্ন
দুর্গোৎসব ঘিরে উৎসবের সাজে দুর্গা টেম্পল ডেট্রয়েট
ডেট্রয়েট, ১০ অক্টোবর : শারদীয় দুর্গোৎসব মানেই দেবী দুর্গার আরাধনা, অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির জাগরণ। শরতের স্নিগ্ধ আবহে মা দুর্গার আগমনী বার্তা বাঙালির হৃদয়ে জাগিয়ে তোলে আনন্দ, ভক্তি ও সম্প্রীতির অনির্বচনীয় অনুভূতি। প্রবাসের মাটিতেও সেই চিরচেনা আবেগ ও ঐতিহ্যকে ধারণ করে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি নিয়েছে ডেট্রয়েট দুর্গা টেম্পল।
আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এবারের শারদীয় দুর্গোৎসব। মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর পূজা-অর্চনা শেষে ২০ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে পূজার মূল পর্ব। দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ আয়োজন মহাষ্টমীর সন্ধিপূজায় দেবীর বিশেষ আরাধনায় অংশ নেবেন ভক্তরা। প্রতিদিনই থাকবে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন।
দুর্গোৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল সাজসজ্জা ও মনোমুগ্ধকর আলোকসজ্জায়। দেবী দুর্গার বন্দনা, পূজার মন্ত্রধ্বনি, ভক্তদের প্রার্থনা আর সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠবে মন্দির প্রাঙ্গণ। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি এই আয়োজন প্রবাসী বাঙালিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আত্মিক বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। 

প্রকাশিত হচ্ছে
‘শারদ অর্ঘ্য’
দুর্গোৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পার্থ সারথী দেবের সম্পাদনায় প্রকাশিত হচ্ছে বিশেষ প্রকাশনা ‘শারদ অর্ঘ্য’। পূজার আনন্দ, সাহিত্যচর্চা ও বাঙালির শারদীয় ঐতিহ্যকে ধারণ করে এই প্রকাশনা উৎসবের আবহে নতুন মাত্রা যোগ করবে। 

কবিতা, সংগীত, নৃত্য ও
নাটকের বর্ণিল আয়োজন
উৎসবের সাংস্কৃতিক পর্বে আগামী ১৭ অক্টোবর, শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে কাব্য জলসা। হারান কান্তি সেনের সভাপতিত্বে এবং সঞ্জয় দেবের সঞ্চালনায় এতে কবিতা পাঠ ও সাহিত্য পরিবেশনায় অংশ নেবেন সুবিমল সেনাপতি, নারায়ণ গুপ্ত, অমরেশ চন্দ্র দেব, কল্যাণী দেব চৌধুরী, শর্মিলা দেব ও শুভ্রা দাশ।
বিকেল ৫টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে থাকবে কবিতা আবৃত্তি, মায়ের গান, দলীয় নৃত্য, রম্য নাটক ও ধুনুচি নৃত্য। আবৃত্তি পরিবেশন করবেন প্রদীপ চৌধুরী। সংগীত পরিবেশন করবেন সন্তোষ পাল, টিটু দত্ত, সুভাষ ধর, সঞ্জয় পাল ও বাপ্পি ধর। পাশাপাশি দর্শকদের অংশগ্রহণে থাকবে বিশেষ দর্শক পর্ব।
স্মরণিকা দলের পরিবেশনায় দলীয় নৃত্যে অংশ নেবেন পল্লবী, সুস্মিতা, স্বরূপা ও উর্মিলা। রম্য নাটকে অভিনয় করবেন প্রতাপ ধর, তৃষিতা ধর, রবি দে ও রত্না দে। সবশেষে ঐতিহ্যবাহী ধুনুচি নৃত্যের মধ্য দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যায় যোগ হবে বাঙালির শারদীয় উৎসবের চিরায়ত আমেজ।

১৮ অক্টোবর ‘হারান সেন 
শো’-এর পঞ্চম আসর
পরদিন ১৮ অক্টোবর (রোববার) বিকেল ৪টায় দুর্গা টেম্পল মঞ্চে অনুষ্ঠিত হবে জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘হারান সেন শো’-এর পঞ্চম আসর।প্রতিবারের মতো এবারও দর্শকদের জন্য থাকছে প্রাণখোলা হাসি ও আনন্দঘন সময় কাটানোর প্রত্যাশা। হাস্যরসের নানা আয়োজনে এবারের আসরও দর্শকদের মনে জায়গা করে নেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। পাশাপাশি থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে।

২৪ ও ২৫ অক্টোবর 
গ্র্যান্ড সেলিব্রেশন
দুর্গোৎসবের মূল পর্ব শেষে আগামী ২৪ ও ২৫ অক্টোবর সপ্তাহান্তে থাকছে বিশেষ পূজা ও বর্ণাঢ্য গ্র্যান্ড সেলিব্রেশন। এ আয়োজনকে ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


মঞ্চস্থ হবে 
‘মহিষাসুর বধ’
২৪ অক্টোবর, শনিবার, ডেট্রয়েট দুর্গা টেম্পলের শারদীয় দুর্গোৎসবের সাংস্কৃতিক আয়োজনে মঞ্চস্থ হবে পৌরাণিক কাহিনিনির্ভর নাটক ‘মহিষাসুর বধ’। দেবী দুর্গার মহিমা এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির বিজয়ের চিরন্তন বার্তা তুলে ধরবে এ নাটক।
মনীষ ভট্টাচার্যের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করবেন প্রদীপ চৌধুরী, সুবিমল সেনাপতি, হারান সেন, সঞ্জয় দেব, লিটন চন্দ, অশোক দাস, পূজা গোস্বামী টিনা, অংকুর দেব মুগ্ধ, রিমেল রায় ও মুগ্ধ ভট্টাচার্য।
নাটকের আবহসংগীতে থাকবেন অভিষেক চৌধুরী। মেকআপের দায়িত্বে থাকবেন স্বর্ণা ধর ও মাধুরী চক্রবর্তী। শব্দ নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবেন আশু ছত্রি ও বাপ্পি ধর। শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত প্রয়াসে পৌরাণিক এই আখ্যান মঞ্চে জীবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা। এছাড়াও থাকছে আরও বেশ কিছু আকর্ষণীয় আয়োজন।

তারকাখচিত 
সংগীতসন্ধ্যা
রোববার ( ২৫ অক্টোবর) সন্ধ্যার বিশেষ আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করবেন ভারতীয় প্লেব্যাকশিল্পী ও ‘সা রে গা মা পা’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অভিষেক সিনহা এবং প্লেব্যাক গায়িকা ও লাইভ পারফর্মার, জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর শিল্পী শীর্ষা রক্ষিত। তাঁদের পরিবেশনায় সংগীতমুখর হয়ে উঠবে দুর্গা টেম্পলের গ্র্যান্ড সেলিব্রেশন।

ভক্তি-সংস্কৃতিতে 
শারদীয় উৎসব
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তিমূলক আরাধনা, বাংলা কবিতা, গান, নৃত্য ও নাটকের সমন্বয়ে ডেট্রয়েট দুর্গা টেম্পলের এবারের শারদীয় দুর্গোৎসব প্রবাসী বাঙালিদের জন্য হয়ে উঠবে মিলন, আনন্দ ও সম্প্রীতির এক বিশেষ উপলক্ষ।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

আটলান্টিক সিটিতে শেখ হাসিনার জন্মদিন উদযাপন