আমেরিকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু

চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০২:৪১:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০২:৪১:০০ পূর্বাহ্ন
চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার
চেলসি, ১০ অক্টোবর: মিশিগানের চেলসি শহরে একটি স্পিডওয়ে (Speedway) গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ একটি বস্তু পাওয়া গেছে। শনিবার সকালে বস্তুটিকে সম্ভাব্য পাইপ বোমা হিসেবে শনাক্ত করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরে মিশিগান স্টেট পুলিশের বোম্ব স্কোয়াড বস্তুটিকে বিস্ফোরক যন্ত্র হিসেবে শনাক্ত করে নিরাপদে সরিয়ে নেয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে স্পিডওয়ে গ্যাস স্টেশনের এক কর্মী চেলসি পুলিশ বিভাগে ফোন করে সম্ভাব্য পাইপ বোমা থাকার খবর দেন। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক সদৃশ বস্তুটি দেখতে পান এবং আশপাশের এলাকা নিরাপত্তার স্বার্থে ঘিরে ফেলেন।
পরে মিশিগান স্টেট পুলিশের বোম্ব স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে এসে বস্তুটি পরীক্ষা করেন। তাঁরা নিশ্চিত করেন, এটি একটি বিস্ফোরক যন্ত্র। এরপর সেটিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে চেলসি পুলিশ প্রধান কেভিন কাজিয়াক বলেন, “সন্দেহজনক কোনো প্যাকেট বা সম্ভাব্য বিস্ফোরক যন্ত্র চোখে পড়লে কেউ যেন তাতে হাত না দেন। বরং নিরাপদ দূরত্বে সরে গিয়ে স্থানীয় পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করুন।”
চেলসি পুলিশ বিভাগ, মিশিগান স্টেট পুলিশের বোম্ব স্কোয়াড এবং ফেডারেল ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ) যৌথভাবে ঘটনাটির তদন্ত করছে। এ ঘটনায় কারও কাছে কোনো তথ্য থাকলে তাঁকে ৭৩৪-৪৭৫-৯১২২ নম্বরে ফোন করে চেলসি পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com




 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু

বগুড়ায় শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু