আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩

প্রাথমিকে নিয়োগ হবে ৭ হাজার শিক্ষক, পরীক্ষা আগস্টে 

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৩ ০২:২২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৩ ০২:২২:২৮ অপরাহ্ন
প্রাথমিকে নিয়োগ হবে ৭ হাজার শিক্ষক, পরীক্ষা আগস্টে 
ঢাকা, ১৮ জুন (ঢাকা পোস্ট) : দেশের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। রোববার ঢাকা-চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আবেদন গ্রহণ শেষ হওয়ার পর আগামী আগস্ট মাসে নেওয়া হবে নিয়োগ পরীক্ষা। ওই সময় পর্যন্ত শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে।
জানা গেছে, জুন মাস পর্যন্ত সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ হাজার শূন্য পদ রয়েছে। চলমান নিয়োগে এই পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। এ জন্য দেশের আট বিভাগে আলাদাভাবে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিটি বিভাগে আলাদাভাবে লিখিত পরীক্ষা আয়োজন করা হবে। প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগস্টে নেওয়া হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানা গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব বিভাগে আবেদনের শেষ সময় ছিল ২৪ মার্চ। দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ তিন বিভাগে আবেদনের শেষ সময় ছিল ১৪ এপ্রিল।
ডিপিইর সংশ্লিষ্টরা জানান, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ হাজার সহকারী শিক্ষক শূন্য পদে দেশের আট বিভাগে শিক্ষক নিয়োগের জন্য তিনটি ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে গত ২৮ ফেব্রুয়ারি সিলেট, ২৩ মার্চ বরিশাল ও রংপুর বিভাগে, দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ এবং ১৮ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ করে ফলাফল প্রকাশের আগে আরও কিছু শিক্ষক পদ শূন্য হতে পারে। সেক্ষেত্রে সারাদেশের মোট ৭ হাজার শূন্য পদের সংখ্যা আরও বাড়তে পারে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স