আমেরিকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী

মিশিগানে মহালয়ার আবাহন,  মন্দিরে মন্দিরে বিশেষ আয়োজন

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ১১:৪৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ১১:৪৩:০৭ পূর্বাহ্ন
মিশিগানে মহালয়ার আবাহন,  মন্দিরে মন্দিরে বিশেষ আয়োজন
ওয়ারেন, ১০ অক্টোবর: শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে আজ মিশিগানে পালিত হচ্ছে শুভ মহালয়া। দেবী দুর্গার আবাহন, চণ্ডীপাঠ ও আগমনী সংগীতের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শুরু হয়েছে শারদীয় উৎসবের প্রতীক্ষা। প্রবাসের মাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বাঙালির চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে মহালয়া উদযাপনে বিভিন্ন মন্দিরে নেওয়া হয়েছে বিশেষ আয়োজন।
মহালয়া সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র তিথি। এই দিনে দেবী দুর্গার আবাহনের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জাগরণের প্রত্যাশা করা হয়। চণ্ডীপাঠ, স্তোত্রপাঠ ও আগমনী সংগীতের সুরে বাঙালির মনে জেগে ওঠে দেবী দুর্গার আগমনের আনন্দ ও ভক্তি।

রাধাকৃষ্ণ টেম্পলে বিশেষ 
পূজা ও চণ্ডীপাঠ
শুভ মহালয়া উপলক্ষে আজ রাধাকৃষ্ণ টেম্পলে রয়েছে বিশেষ ধর্মীয় আয়োজন। দুপুর ১টায় বিশেষ পূজা, ২টায় চণ্ডীপাঠ এবং বিকেল ৩টায় প্রসাদ বিতরণ করা হবে। পূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গার আগমনকে স্বাগত জানাবেন।

শিব মন্দিরে পূজা, চণ্ডীপাঠ
ও আগমনী সংগীত
শিব মন্দিরে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় পূজার মধ্য দিয়ে মহালয়ার অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে চণ্ডীপাঠ। এরপর থাকবে মায়ের আগমনী সংগীত। সবশেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।

মিশিগান কালীবাড়িতে 
আগামীকাল মহালয়া 
এদিকে, আগামীকাল রোববার মিশিগান কালীবাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহালয়া উদযাপিত হবে। সকাল ১১টায় শুরু হবে অনুষ্ঠান। চণ্ডীপাঠ করবেন মনীশ ভট্টাচার্য।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে গান, সুর ও নৃত্যের সমন্বয়ে আগমনী পরিবেশনা। এই বিশেষ আয়োজন পরিচালনা করবেন বিনীতা দত্ত ও শিমুল দত্ত। ধর্মীয় আবহ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কালীবাড়ির এ আয়োজন প্রবাসী বাঙালিদের মধ্যে শারদীয় উৎসবের আনন্দ ছড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।
মহালয়ার এই পবিত্র লগ্নে মিশিগানের মন্দিরগুলোতে আয়োজিত পূজা, চণ্ডীপাঠ, আগমনী সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা প্রবাসী বাঙালিদের শিকড়ের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করে। মাতৃভূমি থেকে দূরে থেকেও ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে এসব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত