আমেরিকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু

হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ১১:৫২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ১১:৫২:৪২ পূর্বাহ্ন
হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত
হবিগঞ্জ, ১০  অক্টোবর : হার্ট  ফাউন্ডেশন হবিগঞ্জের এক সভা অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর সভাপতিত্বে আজ শনিবার (১০ অক্টোবর) বেলা ১১ টায়  হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডোনার সদস্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। 
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল বারি আওয়াল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ,  অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা: মুখলিছুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, মাহবুবুর রহমান মালু, মো: তারেক, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: সামসুল হুদা,  মো: আব্দুল্লাহ, মহিবুর রহমান সোহেল, আজিজুর রহমান, হাবিবুর রহমান মুরাদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডাঃ  কামরুল হাসান বলেন, বর্তমানে বাংলাদেশে হৃদরোগ অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। হবিগঞ্জে কেউ হঠাৎ বুকে তীব্র ব্যথা বা হৃদরোগে আক্রান্ত হলে জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত এর প্রয়োজনীয় ব্যবস্থা নেই। হবিগঞ্জবাসীর জন্য এই ব্যবস্থাটুকু
নিশ্চিত করা জরুরি। হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু

বগুড়ায় শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু