আমেরিকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত
ঋষি পণ্ডা ও সৌম্য চক্রবর্তীর গানে শারদীয় আনন্দ

অ্যান আরবারে স্বজন গ্রেট লেকসের তিন দিনব্যাপী দুর্গোৎসব শুরু ১৬ অক্টোবর

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৩:০৮:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৩:০৮:৪৩ পূর্বাহ্ন
অ্যান আরবারে স্বজন গ্রেট লেকসের তিন দিনব্যাপী দুর্গোৎসব শুরু ১৬ অক্টোবর
অ্যান আরবার, ১৫ অক্টোবর : শরতের নীল আকাশ, শিউলির সুবাস আর দেবী দুর্গার আগমনী বার্তায় মুখরিত হতে যাচ্ছে মিশিগানের বাঙালি হিন্দু সম্প্রদায়। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে স্বজন গ্রেট লেকস আয়োজন করেছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, সন্ধ্যা আরতি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও সংগীতের মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে বাঙালির প্রাণের এই সর্বজনীন উৎসব।
নগরীর টাউসলি অডিটোরিয়ামে ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এ আয়োজনে দেবী দুর্গার আরাধনার পাশাপাশি মিলনমেলায় পরিণত হবে প্রবাসী বাঙালিদের উৎসব প্রাঙ্গণ। ভক্তি, আনন্দ, সম্প্রীতি ও বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে উৎসবটি হয়ে উঠবে প্রাণবন্ত।
শুক্রবার, ১৬ অক্টোবর বিকেল ৫টা ৩০ মিনিটে দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি। এরপর সাড়ে ৬টায় থাকবে নৈশভোজ। রাত ৮টায় সভাপতির ভাষণের পর ৮টা ১৫ মিনিটে মঞ্চে উঠবেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ঋষি পণ্ডা ও তাঁর দল। তাঁদের সংগীত পরিবেশনায় উৎসবের প্রথম রাত হয়ে উঠবে আনন্দমুখর।
শনিবার, ১৭ অক্টোবর সকাল সাড়ে ৮টায় সপ্তমী পূজার মধ্য দিয়ে শুরু হবে দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ১০টায় পুষ্পাঞ্জলি এবং বেলা ১১টায় অষ্টমী পূজা অনুষ্ঠিত হবে। এরপর অঞ্জলি, দুপুর ১২টায় প্রসাদ বিতরণ।  দুপুর ২টায় ‘আগমনী সুরে শরৎ বন্দনা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনায় অংশ নেবেন দেবরূপা, বিশ্বদীপা ও ঈশানভি,  সুকুমার এবং  শম্পা।
বিকেল ৫টা ১৫ মিনিটে স্ন্যাকস পরিবেশনের পর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ডান্ডিয়া। সন্ধ্যা ৭টায় নৈশভোজের পর রাত ৮টা ৩০ মিনিটে মঞ্চে সংগীত পরিবেশন করবেন সৌম্য চক্রবর্তী ও তাঁর ব্যান্ড। ধর্মীয় আবহের পাশাপাশি সংগীত ও নৃত্যের ছন্দে দিনটি হয়ে উঠবে উৎসবমুখর।
রোববার, ১৮ অক্টোবর সকাল সাড়ে ৯টায় শুরু হবে নবমী পূজা। সকাল সাড়ে ১১টায় পুষ্পাঞ্জলি এবং দুপুর ১২টায় মধ্যাহ্নভোজ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।
বিকেল সাড়ে ৫টায় সন্ধ্যা আরতির মধ্য দিয়ে দেবীর আরাধনায় ভক্তরা অংশ নেবেন। এরপর বিকেল ৫টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে সিঁদুর খেলা, বিসর্জন ও ধুনুচি নাচ। সন্ধ্যা ৭টায় নৈশভোজের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এই আয়োজন।
২০০৮ সালে ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলীয় শহরতলি ক্যান্টন, অ্যান আরবার, নভি, ওয়েস্টল্যান্ড, প্লাইমাউথ, ট্রয় ও ফার্মিংটন হিলসের একদল প্রবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘স্বজন অফ গ্রেট লেকস’ (Swajan of Great Lakes)।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েট দুর্গা টেম্পলের দুর্গোৎসবে ‘মহিষাসুর বধ’ মঞ্চায়ন ২৪ অক্টোবর

ডেট্রয়েট দুর্গা টেম্পলের দুর্গোৎসবে ‘মহিষাসুর বধ’ মঞ্চায়ন ২৪ অক্টোবর