আমেরিকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে করদ রাজ্য বানানোর  ভারতের চেষ্টা থামেনি : রিজভী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক : রিজভী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির ১৬ ডিসেম্বর ফিরছেন না হাসিনা : রাশেদ খান মিশিগানে স্মৃতিহরণ রোগের  চিকিৎসায় নতুন দিগন্ত রংপুরে আওয়ামী লীগ পুনর্বাসন বিতর্কে পূজা উদযাপন পরিষদের সম্মেলন পণ্ড বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে পুরোনো ফ্যাসিবাদের জায়গায় নব্য ফ্যাসিবাদ নয় : জামায়াত আমির শতাব্দীপ্রাচীন সেন্ট অ্যান গির্জা রক্ষায় ৪ কোটি ডলারের সংস্কার প্রকল্প মিশিগানে বরফ সরানোর গাড়ির মজার সব নাম! কুইবেকে ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের রায় আইসিইর বন্দি পরিবহন নিয়ে মিশিগানে বিক্ষোভ মিশিগানে বড় পরাজয়ের পর কৌশল পরিবর্তনের চিন্তায় রিপাবলিকানরা ডেট্রয়েটের গুদামে ফেডারেল অভিযান,  ৪৯ কেজি কোকেন জব্দ, গ্রেপ্তার ১ বার্মিংহামের প্রাণচঞ্চল এলাকায় গুলি, নিহত ১ সাগিনাউ বে-তে নৌকাডুবি, মৃত্যুর  মুখ থেকে ফিরলেন চার আরোহী যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪ মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড
মনীষ ভট্টাচার্যের নির্দেশনায় পৌরাণিক কাহিনির নাট্যরূপ

ডেট্রয়েট দুর্গা টেম্পলের দুর্গোৎসবে ‘মহিষাসুর বধ’ মঞ্চায়ন ২৪ অক্টোবর

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৩:১২:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১২:২৪:১৮ অপরাহ্ন
ডেট্রয়েট দুর্গা টেম্পলের দুর্গোৎসবে ‘মহিষাসুর বধ’ মঞ্চায়ন ২৪ অক্টোবর
ডেট্রয়েট, ১৪ অক্টোবর: দেবী দুর্গার মহিমা, অসুরবিনাশিনী রূপ এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির চিরন্তন বিজয়ের বার্তা নিয়ে ডেট্রয়েট দুর্গা টেম্পলের শারদীয় দুর্গোৎসবের সাংস্কৃতিক আয়োজনে মঞ্চস্থ হতে যাচ্ছে পৌরাণিক কাহিনিনির্ভর নাটক ‘মহিষাসুর বধ’। আগামী ২৪ অক্টোবর, শনিবার রাত সাড়ে ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে।
দেবী দুর্গার আবির্ভাব, মহিষাসুরের অত্যাচার এবং অশুভ শক্তির বিনাশের পৌরাণিক আখ্যানকে কেন্দ্র করে নির্মিত এ নাটকে ফুটে উঠবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়, অন্ধকারের বিরুদ্ধে আলোর এবং অসুরত্বের বিরুদ্ধে দেবীত্বের চিরন্তন সংগ্রাম। ধর্মীয় আবহে সাজানো এই মঞ্চায়ন প্রবাসী দর্শকদের সামনে তুলে ধরবে সনাতন ধর্মের পৌরাণিক ঐতিহ্য ও শারদীয় দুর্গোৎসবের অন্তর্নিহিত তাৎপর্য।
মনীষ ভট্টাচার্যের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করবেন প্রদীপ চৌধুরী, সুবিমল সেনাপতি, হারান সেন, সঞ্জয় দেব, লিটন চন্দ, অশোক দাস, পূজা গোস্বামী টিনা, অংকুর দেব মুগ্ধ, রিমেল রায় ও মুগ্ধ ভট্টাচার্য।
নাটকের আবহসংগীত পরিচালনায় থাকবেন অভিষেক চৌধুরী। মেকআপের দায়িত্বে থাকবেন স্বর্ণা ধর ও মাধুরী চক্রবর্তী। শব্দ নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবেন আশু ছত্রি ও বাপ্পি ধর।
নাটকটিকে মঞ্চে প্রাণবন্ত করে তুলতে শিল্পী ও কলাকুশলীরা ইতিমধ্যে একাধিক মহড়ায় অংশ নিয়েছেন। সংলাপ, অভিনয়, আবহসংগীত ও মঞ্চ-পরিকল্পনার সমন্বয়ে পৌরাণিক এই আখ্যানকে দর্শকদের সামনে জীবন্ত করে তোলার প্রস্তুতি চলছে।
দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে ‘মহিষাসুর বধ’ নাটকটি দর্শকদের মধ্যে ধর্মীয় আবেগ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি অনুরাগ জাগিয়ে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেবী দুর্গার অসুরবিনাশিনী রূপের মধ্য দিয়ে নাটকটি স্মরণ করিয়ে দেবে অন্যায় ও অশুভ শক্তি যত প্রবলই হোক, শুভশক্তির জয়ই চিরন্তন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
পদ্মা সেতু অবরোধ ঘিরে সংঘর্ষ, নিহত ১

পদ্মা সেতু অবরোধ ঘিরে সংঘর্ষ, নিহত ১